Saturday, March 14, 2026

আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, মন্তব্য তাপস রায়ের

Date:

Share post:

বিধায়ক তাপস রায়ের বক্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধলেও তিনি স্পষ্ট বললেন যে তার বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। তিনি বললেন, “আমার থেকে অনেক কম যোগ্যরা মন্ত্রী।” যদিও বিধায়কের দাবি, তার মন্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আসলে তিনি বলতে চেয়েছেন,দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করুন,দল সব লক্ষ্য রাখবে। এই বার্তাই তৃণমূলের সর্বস্তরের কর্মীদের দিতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগণা জেলা সভাপতি বিধায়ক তাপস রায়।

কঠিন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কর্মীদের কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কী পেলাম, কী পেলাম না, কী পাওয়া উচিত ছিল তার চুলচেরা বিশ্লেষণ করে দলের কাজ করা যায় না। এখানে আন্তরিকতাটাই আসল কথা। তাঁর এই অবস্থানের কথা সোমবার নিজেই স্পষ্ট করেছেন তাপস রায়।

রবিবার নিজের বিধানসভা কেন্দ্র বরাহনগরে মহিলা তৃণমূল কংগ্রেসের সভায় তাপস রায়ের বক্তব্য, সাধারণ কর্মীদের উদ্দীপিত এবং উৎসাহিত করতে আমি কিছু উদাহরণ দিয়েছিলাম। বোঝাতে চেয়েছিলাম, কিছু পেলে দল করব, না পেলে করব না- এই মনোভাব ঠিক নয়। কাজ করলে দলই যথাসময়ে যথাযথ স্বীকৃতি এবং জায়গা দেবে। এই প্রসঙ্গেই আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কিছু পাওয়ার আশা না করে নিষ্ঠার সঙ্গে দলের কাজ করে যাওয়ার উদাহরণ দিয়েছিলাম।দলের সঙ্গে কোনও বিরোধ নেই এবং দলকে অস্বস্তিতে ফেলার মতো কোনও কাজ করেন না বলেও এদিন সাফ জানিয়েছেন তাপস রায়।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...