Wednesday, June 24, 2026

আটকাতে পারল না প্রাকৃতিক দুর্যোগ! বৃষ্টি মাথায় রোড শো অভিষেকের

Date:

Share post:

আটকাতে পারল না প্রাকৃতিক দুর্যোগ। সমাবেশ করতে না পারলেও বৃষ্টি মাথায় নিয়েই রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

কেন্দ্রীয় এজেন্সির গা জোয়ারিতে জনসংযোগ যাত্রা মাঝপথে রেখেই কলকাতা ফিরতে হয়েছিল অভিষেককে। যেখান থেকে ফিরে এসেছিলেন। সেখান থেকেই ফের তিনি যাত্রা শুরু করেছেন সোমবার। কিন্তু মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হয় যাত্রা। এদিন সিমলাপালে (Simlapal) সভা করার কথা ছিল অভিষেকের। সিমলাপাল যাওয়ার পথে তালডাংরায় আটকে যায় তাঁর কনভয়। আটকে পড়েন অভিষেক। পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ার পরেই বৃষ্টি মাথায় সিমলাপাল পৌঁছন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে প্রায় ১ কিলোমিটার রোড শো করেন অভিষেক। অভিষেককে দেখতে অধীর অপেক্ষায় ছিলেন স্থানীয়রা। রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। গাড়ির ছাদে উঠে জনসংযোগ করেন অভিষেক। কথা বলেন উপস্থিত জনতার সঙ্গে।

আরও পড়ুন- দেশের সব স্কুল বোর্ডগুলিকে এক ছাতার তলায় আনতে আগ্রহী কেন্দ্র

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...