Wednesday, June 24, 2026

লিজ নেওয়ার জমির অধিকার পেতে নয়া নিয়ম, জমির বাজার দরের ১৫ শতাংশ টাকা দিতে হবে সরকারকে

Date:

Share post:

লিজ নেওয়া জমির অধিকার পেতে হলে বাজার দরের ১৫ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে। সোমবার রাজ্যের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। শিল্প তালুক, আবাসন ও কৃষি প্রকল্পের জন্য লিজের জমি নিতে গেলে জমির যা বাজার মূল্য তার ১৫ শতাংশ নেবে রাজ্য।  সল্টলেক ও কল্যাণীকে বাদ রেখে কলকাতা সহ বিভিন্ন জেলায় ১৮টি ডেভেলপমেন্ড অথরিটি ইতিমধ্যে তাদের লিজ দেওয়া জমি নিঃশর্ত মালিকানা নীতি ঘোষণা করা হয়েছে। পুর ও নগরোন্নয়ন দফতর এজন্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড কনভারশন (লিজ় হোল্ড ল্যান্ড টু ফ্রি হোল্ড)-২০২২ বিজ্ঞপ্তি দিয়ে কত টাকা দিলে মালিকানা মিলবে, তাও নির্ধারণ করে দিয়েছে। এই ১৮টি ডেভেলপমেন্ট অথরিটির এলাকার বাইরের বাকি সরকারি জমির মালিকানা দেওয়ার জন্য দাম এবার স্থির হলো।

প্রসঙ্গত, গত বছরই রাজ্য সরকারের আয় বাড়াতে লিজে়র ভিত্তিতে নেওয়া সরকরি জমি নিঃশর্ত মালিকানা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে এই সিদ্ধান্ত কার্যকরের জন্য ১৯৫৫ সালের ভূমি আইন সংশোধন করে বিধানসভায় বিল পাশ করা হয়। এর প্রেক্ষিতেই রাজ্য ভূমি ও ভূমিরাজস্ব দপ্তর বিধি তৈরি করেছে। তাতে লিজে়র ভিত্তিতে নেওয়া জমির মালিকানা দিতে কী দাম নেওয়া হবে, তার সুস্পষ্ট রূপরেখা তৈরি করেছে। এর ফলে জমির মালিকানা পেলে শিল্প সংস্থাগুলিকে অন্য কাজে ব্যবহার করার জন্য বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখতে সরকারের অনুমতি নিতে হবে না।

আরও পড়ুন- আটকাতে পারল না প্রাকৃতিক দুর্যোগ! বৃষ্টি মাথায় রোড শো অভিষেকের

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...