Saturday, April 4, 2026

অসম থেকে বহু বিতর্কিত ‘আফস্পা’ প্রত্যাহার করা হতে পারে! কী বলছেন হিমন্ত

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে পায়ের তলায় মাটি নেই তা মালুম হচ্ছে পদ্ম শিবিরের। কর্নাটকের বিধানসভা নির্বাচন ও তার সঙ্গে হওয়া বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফলেই তা স্পষ্ট। বিজেপি-বিরোধী জোটের ঘোষণাও হতে পারে যে কোনও সময়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনমোহিনী পরিকল্পনা ঘোষণায় তৎপর বিজেরি। অসম (Assam) থেকে বহু বিতর্কিত ‘আফস্পা’ (AFSPA) তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant BiswaSharma)।

অসমের দেরগাঁও পুলিশ (Police) প্রশিক্ষণ কেন্দ্রে কমান্ডান্টদের সম্মেলনে সোমবার উপস্থিত ছিলেন হিমন্ত বিশ্বশর্মা। সেখানেই তিনি বলেন, অসমের আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি হয়েছে। ফলে এবছরের মধ্যেই সম্পূর্ণভাবে রাজ্য থেকে ‘আফস্পা’ তুলে নেওয়া হতে পারে। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহার হলে অসম পুলিশ দায়িত্ব সামলাবে। কেন্দ্রীয় বাহিনীর জায়গায় আসবে রাজ্য পুলিশের ব্যাটালিয়ন। মুখ্যমন্ত্রীর কথায়, অসমের সব জায়গা থেকে নভেম্বরের মধ্যেই আফস্পা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। এক্ষেত্রে প্রাক্তন সেনা আধিকারিকদের দিয়ে অসম পুলিশ ফোর্সের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান হিমন্ত।

উত্তর-পূর্ব ভারতের জন্য আফস্পা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহরের দাবিতে মণিপুরে ইরম শর্মিলা চানু-র অনশন- আন্দোলন ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। এই আইন নিয়ে নাগাল্যান্ডেও আন্দোলন হয়েছে। সারা ভারতে গোবলয়ে কয়েকটা রাজ্য বাদে একমাত্র উত্তর-পূর্বভারতেই বিজেপি ক্ষমতায় আছে। অসম-ত্রিপুরায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রয়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতি ২০২৪-এর আগে সেই রাজ্যগুলিকেই ভোটে প্রচারে উদাহরণ করতে চায় বিজেপি নেতৃত্ব। সেই কারণেই এই ঘোষণা বলে মত বিরোধীদের।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...