Wednesday, June 24, 2026

দেবের পর রুক্মিণী, বড় বিপ.দের মুখে টলিউড অভিনেত্রী!

Date:

Share post:

তারকা সাংসদ অভিনেতা দেবের (Dev) সঙ্গে যেটা হয়েছিল, এবার সেই একই ঘটনা ঘটলো টলি সুপারস্টার রুক্মিণীর (Rukmini Maitra) সঙ্গে। দিন কয়েক আগেই হ্যাক হয়ে যায় ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’-এর (Dev Entertainment Ventures) ইউটিউব চ্যানেল। এবার টার্গেট হলেন তাঁর বান্ধবী। হ্যাক (Facebook Account Hacked) হল অভিনেত্রী রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল। ইনস্টাগ্রামে অনুরাগীদের সতর্ক করলেন অভিনেত্রী নিজেই।

গতকাল অর্থাৎ সোমবার অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে একের পর এক ধর্মীয় পোস্ট হতে থাকে। রুক্মিণী সাধারণত নিজের বিভিন্ন ছবি, বা সিনেমার প্রচার বা কোনও ব্র্যান্ডের সঙ্গে কাজের ক্ষেত্রে এই পেজ ব্যবহার করেন। কিন্তু সেখানে অযাচিত পোস্ট হওয়ায় সন্দেহ জাগে। অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ২.২ মিলিয়ন। সকলকে সতর্ক করে সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন তিনি লেখেন, ‘নমস্কার, সকলকে জানাচ্ছি যে আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া ও লিগাল টিম এই মুহূর্তে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টায় আছে। দয়া করে আমি আবার না জানানো পর্যন্ত ওই পেজের কোনও কিছুতে প্রতিক্রিয়া দেবেন না বা কোনও মেসেজের উত্তর দেবেন না।’

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...