Thursday, March 26, 2026

এবার আহিরীটোলায় ৮৪ বছরে পুজোর থিম ‘অবিনশ্বর’

Date:

Share post:

আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব এবার পা দিল ৮৪ বছরে। এ বছরের থিমের নাম ‘অবিনশ্বর’।আসলে ‘মা’ শব্দটা ছোট, কিন্তু তার সীমা অপরিসীম। মা শুধু গর্ভধারিনী নয়, সে মা দূর্গাও। সেই সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে আইিরীটোলা সর্বজনীন আন্তর্জাতিক মাতৃদিবসে মায়েদের সম্মান জানিয়ে এ বছরের দুর্গোৎসবের শুভ সূচনা করেছে।

উত্তর কলকাতার ঐতিহ্য মন্ডিত শারদোৎসবের সূচনা আগামীদিনে সুদূর প্রসারী হবে,এই আশা নিয়ে শুরু হয়েছে পুজো প্রস্তুতি। সৃজনে আছেন দেবজ্যোতি জানা, প্রতিমা শিল্পীর নব কুমার পাল।
মাতৃদিবসে মাতৃ বন্দনার সূচনা পর্বে উপস্থিত ছিলেন মন্ত্রী ডা.শশী পাঁজা, ডা: মিশেল হ্যারিসন, অধ্যাপক কাজল দে, সৃঞ্জয় বোস, ডা. রিমিতা দে, ডা. রাল্লা গুহা প্রমুখ বিশিষ্টরা। এদিন মাতৃ দিবসে এবারের পুজোর পোস্টার উন্মোচন করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন গুজরাটের বিখ্যাত জ্যোতির লিঙ্গেশ্বর মন্দিরের আদলে তৈরি হবে সোমনাথ মন্দির । বলা যেতে পারে উত্তর কলকাতায় এবার উঠে আসছে এক টুকরো গুজরাট।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...