Sunday, June 21, 2026

তৃণমূলে নবজোয়ার: প্রকাশিত প্রচার গান, প্রশংসা করে টুইট অভিষেকের

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বাংলার উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জনসংযোগ যাত্রা নিয়ে একটি প্রচার গান প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ভিডিও-টিতে অভিষেকের যাত্রার বিভিন্ন সময়ের ক্লিপিংস রয়েছে। রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ঘিরে বাংলার মানুষের উদ্বেল হওয়ার ছবিও ধরা পড়েছে ভিডিওতে (Video)। প্রশংসা করে টুইট করেন অভিষেক।

“তৃণমূলে নবজোয়ার জিতব আমি জিতবে তুমি উন্নয়ন হবে সবার”- এই গানের প্রশংসা করে টুইট করেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের টুইটার হ্যান্ডেল তিনি লেখেন, “মানুষের অভূতপূর্ব সাড়ায় আমি আপ্লুত। আমি যখন পিছন ফিরে এই যাত্রাকে দেখছি তখন হাজারও স্মৃতি ভিড় করে আসছে আমার সামনে। আমার সঙ্গে থাকার জন্য আমি বাংলার মানুষকে ধন্যবাদ জানাই। আগামী অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। সামনের রাস্তা কঠিন হতে পারে, কিন্তু আমার সংকল্প কখন ভেঙে পড়বে না!”

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...