Thursday, April 9, 2026

ফের কুনো উদ্যানে চিতার মৃ.ত্যু! বন্যপ্রাণ নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্র? উঠছে প্রশ্ন

Date:

Share post:

দেড় মাসে এই নিয়ে চতুর্থবার খবরের শিরোনামে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যান (Kuno National Park)। আর প্রতিক্ষেত্রেই শিরোনামে উঠে আসার কারণটা এক। নামিবিয়া (Namibia) থেকে আনা চিতার (Cheetah) মৃত্যু। এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি। পার্থক্য একটাই, আগের চিতাগুলি ছিল পূর্ণবয়স্ক, এবারে মৃত্যু হয়েছে চিতা শাবকের। জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে মৃত শাবকের জন্ম ভারতেই হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন ডিহাইড্রেশন-সহ একাধিক শারীরিক দুর্বলতার কারণে মৃত্যু । ফের কাঠগড়ায় কেন্দ্র সরকার।

কিছুদিন আগেই চিতাদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা জানিয়েছিলেন এই অভয়ারণ্যে চিতার থাকার পর্যাপ্ত জায়গা নেই। এরপরই কেন্দ্রকে বিকল্প চিন্তা ভাবনা করার বিষয়টি মাথায় রাখতে বলেছিল দেশের শীর্ষ আদালত।গত বছর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে কুনো জাতীয় উদ্যানে আনা হয়েছিল মহিলা চিতা ‘জ্বলা’ কে। গত মার্চ মাসে সে ৪টি শাবকের জন্ম দেয় বলে জানিয়েছিল উদ্যান কর্তৃপক্ষ। সেই চারজনের মধ্যে থেকেই একটি চিতা মঙ্গলবার মারা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শরীরের জলের পরিমাণ অত্যন্ত কমে যাওয়ায় সব চেষ্টা করেও শাবকটিকে বাঁচানো যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধীরা তীব্র আক্রমণ করেছে কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Government)। নিজের জন্মদিনের নাম কেনার উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী চিতা আনার যে নাটক করেছিলেন, আসলে সেই পরিকল্পনার যে কোনও বাস্তব ভিত্তি ছিলই না, পরপর চিতার মৃত্যুতে তা আবার স্পষ্ট হল দেশবাসীর কাছে।

 

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...