Wednesday, May 20, 2026

দেশজুড়ে ‘ফাটাফাটি’ মুক্তি , রেকর্ড গড়ার পথে ঋতাভরী- আবীরের সিনেমা

Date:

Share post:

উইন্ডোজ প্রোডাকশনের (Windows) সিনেমা মানেই বাঙালি সেন্টিমেন্টের সঙ্গে জড়িয়ে থাকা টুকরো স্মৃতির নস্টালজিয়া। ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ছবি ‘ফাটাফাটি ‘ ঠিক যেন সেই পথে হেঁটেই মুক্তির বারো দিনের মধ্যেই সাফল্যের শীর্ষে। এবার বড় ঘোষণা উইন্ডোজের তরফ থেকে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ,প্লাস সাইজ (Plus Size) মডেল, ফ্যাশন ইনফ্লুয়েন্সার (Fashion Influencer) ফুল্লরার লড়াইয়ের গল্প দেখতে পাবেন সারাদেশের মানুষ। মঙ্গলবার রাতেই ‘ফাটাফাটি’র অল ইন্ডিয়া রিলিজের কথা জানিয়ে দিল প্রযোজনা সংস্থা।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সিনেমা মানেই সেখানে সুপার হিট তকমা জুড়তে বেশি সময় লাগে না।অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত এই ছবির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই বেশ প্রশংসিত হচ্ছে কলকাতার দর্শকদের কাছে। এই সিনেমার হাত ধরে চন্দননগরে ফের একটি সিঙ্গলস্ক্রিন খুলেছে। সেই প্রেক্ষাগৃহের উদ্বোধনে ছবি মুক্তির দিন হাজির হন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই বিদেশে এই ছবির স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। এবার দেশে ‘ফাটাফাটি’ মুক্তির পালা। আগামী শুক্রবার অর্থাৎ ২৬ মে প্যান ইন্ডিয়া মুক্তি পাবে এই ছবি (Fatafati Pan India Release)। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, পুণে ও গুয়াহাটিতে মুক্তি পাবে এই ছবি।

 

Related articles

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...