Saturday, June 20, 2026

হেরে গিয়ে পালিয়ে গেলেন কোহলি, নাকি সস্ত্রীক বিদেশ সফরে অন্য রহ.স্য!

Date:

Share post:

এবছরের মতো আইপিএলে (IPL 2023) নিজেদের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়েছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। গুজরাটের কাছে ম্যাচ হেরে প্লে অফে যাওয়ার দক্ষতা অর্জন করতে পারিনি বিরাট কোহলির (Virat Kohli) টিম। ম্যাচ চলাকালীন বিভিন্ন সময়ে স্টেডিয়ামে দেখা গেছে বলিউড অভিনেত্রী বিরাট পত্নী অনুষ্কা শর্মাকে(Anushka Sharma)। এবার সেই স্ত্রীকে সঙ্গে নিয়েই লন্ডনের উদ্দেশে পাড়ি দিলেন কিং কোহলি। বুধবার মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) বিরুষ্কাকে দেখার পর থেকেই জল্পনা বাড়ছে। সত্যিই কি হেরে গিয়ে মুখ লুকোচ্ছেন বিরাট (Virat Kohli) নাকি অন্য কোনও কারণে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতের বর্তমান রান মেশিন?

কালো রংয়ের সোয়েট শার্ট সঙ্গে রং মিলিয়ে ট্রাউজার্স ও স্নিকার্স পরে বিমানবন্দরে ক্যামেরাবন্দি বিরাট কোহলি। সাদা টি শার্ট সঙ্গে ব্লেজার,অনুষ্কা ডেনিম, স্নিকার্স ও ডার্ক সানগ্লাসে এড়িয়ে যেতে পারলেন না মিডিয়ার নজর। কোথায় চললেন সেলিব্রেটি দম্পতি? গুজরাত টাইটান্সের (GT) কাছে আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট, যদিও তাতে শেষ রক্ষা হয়নি। শুভমনের দাপটে হেরে যায় আরসিবি। মন খারাপ বিরাটের, তবে তিনি আত্মবিশ্বাসী সামনের মরশুমে ভালো ফল করতেই হবে। যদিও এত ভালো সুযোগ কাজে না লাগাতে পারার আক্ষেপটা কাটছে না। সেই কারণেই কি স্ত্রীয়ের সঙ্গে ছুটি কাটাতে লন্ডনে যাচ্ছেন? আসলে ছুটি কাটাতে নয় বরং খেলার তাগিদেই লন্ডন শহর বিরুষ্কার। ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী ৭ থেকে ১১ জুন ওভালে আয়োজিত হবে ফাইনাল। তার জন্যই লন্ডনের উদ্দেশে পাড়ি দিলেন বিরাটরা। আর অনুষ্কা শর্মা সঙ্গী হলেন স্বামীর।

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...