Monday, April 6, 2026

৬০ বছর বয়সে বাংলার জামাই বলি অভিনেতা আশিস বিদ্যার্থী, পাত্রী কে!

Date:

Share post:

বঙ্গ তনয়ার গলায় মালা দিয়ে বাংলার জামাই হলেন বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। জামাইষষ্ঠীতেই বসল বিয়ের আসর(Wedding night)। নিতান্ত ঘরোয়াভাবে পরিচিতদের সাক্ষী রেখে চার হাত এক হল। দীর্ঘদিনের বন্ধু কলকাতার (Kolkata) রূপালি বড়ুয়াকে (Rupali Barua) বিয়ে করলেন আশিস। আইনি বিয়ের পর সন্ধেবেলায় ঘনিষ্ঠ বৃত্তে গেট টুগেদার।

জামাইষষ্ঠীর সন্ধ্যাবেলা থেকেই কলকাতার আকাশ রূপ বদলেছে । ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজেছে গোটা শহর। বৃষ্টিস্নাত রাতকে সাক্ষী রেখেই শহরে উৎসবের মেজাজ। একদিকে ‘আবার বিবাহ অভিযান’-এর মুক্তি, অন্যদিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলি তারকা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই ছবিই এখন ট্রেন্ডিং। রূপালি মূলত গুয়াহাটির মানুষ হলেও কলকাতার একটি ফ্যাশন স্টোরের সঙ্গে তিনি যুক্ত আছেন। অন্যদিকে অভিনেতা আশিস আবার গত কয়েক মাসে একটু বেশিই এই শহরে আনাগোনা করেছেন। নেট দুনিয়া বলছে সবটাই কি প্রেমিকার জন্য? এদিন কেরালার ঐতিহ্যবাহী সাজে নববধূ তাঁর বিয়ের গল্পের সূচনা পর্ব সম্পর্কে কিছু জানাতে চাইলেন না। তবে দুজনের অনেকদিনের বন্ধুত্ব এবার পরিণতি পেল তা বলাই বাহুল্য।

 

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...