Saturday, April 4, 2026

আয়কর মামলায় বড় ধাক্কা, সোনিয়া-রাহুলদের আবেদন খারিজ আদালতে

Date:

Share post:

আয়কর মামলায় বড় ধাক্কা খেল গান্ধী পরিবার(Gandhi Family)। সোনিয়া গান্ধী(Sonia Gandhi), রাহুল গান্ধীদের(Rahul Gandhi) তরফে দায়ের করা আয়কর নির্ধারণ সংক্রান্ত পিটিশন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট(Dekhi High Court)। এদিন বিচারপতি মনমোহন ও দীনেশ কুমার শর্মার ডিভিশন বেঞ্চে শুক্রবার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, সঞ্জয় গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট, আপ-সহ অন্যান্যদের দায়ের করা আরজি খারিজ করে দেন।

আয়কর নির্ধারণ মামলা হস্তান্তরের ক্ষেত্রে আয়কর দফতর যে সিদ্ধান্ত নেয় তা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেছিলেন গান্ধী পরিবার সহ অন্যান্যরা। ‘ফেসলেস অ্যাসেসমেন্ট’ থেকে ‘সেন্ট্রাল সার্কলে’ তা ট্রান্সফার করার সিদ্ধান্তের প্রতিবাদ করে আদালতের দ্বারস্থ হন গান্ধীরা। তাঁদের পাশাপাশি আপ কিংবা সঞ্জয় গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের মতো পাঁচটি অলাভজনক সংস্থাও চ্যালেঞ্জ করেছিল আয়কর দফতরের সিদ্ধান্তকে। তবে গান্ধী পরিবারের দাবিকে খারিজ করে আয়কর দফতরের নয়া সিদ্ধান্তকে বজায় রাখার নির্দেশ দেয় আদালত। এদিন হাই কোর্ট জানিয়ে দিয়েছে, আইন মেনে ও অপেক্ষাকৃত ভাল সমন্বয়ের কথা ভেবেই এই হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে আয়কর দফতর। ফলে এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনও অর্থ নেই।

অন্যদিকে, রাহুল গান্ধীকে(Rahul Gandhi) সাধারণ পাসপোর্টের অনুমতি দিল দিল্লির (Delhi) আদালত। সাংসদ পদ খারিজের পরে নিয়মমাফিক বাতিল হয়ে গিয়েছিল তাঁর কূটনৈতিক পাসপোর্ট। তাই সাধারণ পাসপোর্ট নিতে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা। শুক্রবার সেই আবেদন গ্রাহ্য করে দিল্লির আদালত জানিয়েছে, আপাতত তিন বছরের জন্য সাধারণ পাসপোর্ট ব্যবহার করতে পারবেন রাহুল গান্ধী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...