Tuesday, June 23, 2026

রবীন্দ্র সরোবরে যজ্ঞ করার অনুমতি, বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

রবীন্দ্র সরোবরে ছটপুজো নিষিদ্ধ হলেও যজ্ঞ করার অনুমতি দিল পরিবেশ আদালত। কিন্তু কেন এই অনুমতি? তা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। গত ৩০ এপ্রিল রবীন্দ্র সরোবরে যজ্ঞ করার অনুমতি চেয়ে সরোবর দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি’-র কাছে আবেদন করেছিল এক স্বেচ্ছাসবী সংস্থা। কিন্তু সেই আবেদন নাকচ হয়ে যায়। এরপরই সংস্থাটি পরিবেশ আদালতের দ্বারস্থ হয়।

রবীন্দ্র সরোবরে হোম যজ্ঞ করার অনুমতি কেন দেওয়া হবে না, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ওই স্বেচ্ছাসেবী সংস্থার যুক্তি এবং বিভিন্ন রিপোর্ট আদালতের কাছে তুলে ধরা হয়। কী ছিল সেই রিপোর্টে? নিজেদের যুক্তির পক্ষে সংস্থাটি ‘ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট’, ‘জার্নাল অব এপিলেপ্সি রিসার্চ’-এর গবেষণাপত্রের রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টগুলিতে যজ্ঞের ধোঁয়া জীবাণুনাশের পাশাপাশি শ্বাসযন্ত্র ভাল রাখতে সাহায্য করে বলে দাবি করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি পরমেশ্বের শাহ-র অবশ্য বক্তব্য, সরোবরে তাঁরা যজ্ঞ করবেনই, এমন কোনও নিশ্চয়তা নেই। কিন্তু যে যুক্তিতে তাঁদের যজ্ঞের আবেদন খারিজ করা হয়েছিল, তা যে ঠিক নয়, তা প্রমাণ করতেই এই মামলা। তাঁর কথায়, ‘‘সমস্ত রকম পুজো রবীন্দ্র সরোবরে নিষিদ্ধ তা আমরা জানি। কিন্তু যজ্ঞের ধোঁয়ায় পরিবেশের কোনও ক্ষতি হয় না। বরং তা পরিবেশবান্ধব।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...