Saturday, March 14, 2026

তাপমাত্রা সহায়ক নীল রঙের পিচ রাস্তা! পথ দেখাচ্ছে রায়না

Date:

Share post:

এমন দৃশ্য কখনও দেখেছেন ? নীল রঙের পিচ রাস্তা! রাস্তার দুপাশে সবুজ গাছের সারি। আচমকা দেখে মনে হবে, রং তুলি দিয়ে নিজের মনের মতো করে রাস্তাকে রাঙিয়ে তুলেছেন কোনও চিত্রশিল্পী। কিন্তু না, বাস্তবে এমনই তাক লাগানো ঘটনা ঘটেছে বর্ধমানের রায়নায়।
পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকে তৈরি হয়েছে এমনই রাস্তা। জেলা প্রশাসনের দাবি, দেশে প্রথমবার এধরনের রাস্তা তৈরি হল। এমন রাস্তা প্রথম তৈরি করেছিল আরবের দেশ কাতার। এ রাজ্যে ইতিমধ্যেই পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই রাস্তার উদ্বোধন করেছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে এই রাস্তা তৈরি হয়েছে। প্লাস্টিকের সামগ্রী দিয়ে রাজ্যে আগেও রাস্তা তৈরি হয়েছে। কিন্তু খণ্ডঘোষের এই রাস্তার বিশেষত্ব হল পিচের উপর নীল কোটিং দেওয়া হয়েছে।
রায়না-২ ব্লকের বিডিও অনিশা যশ বলেছেন, নীল কোটিং দেওয়ার ফলে রাস্তা অনেক বেশি টেকসই হবে। সাধারণ রাস্তার থেকে দুই বা তিনগুণ বেশি সময় পর্যন্ত টিকবে। কালো পিচের রাস্তা তীব্র গরমে ফেটে যায়। পিচ গলে যায়।  এক্ষেত্রে সেই সুযোগ কম। জল জমার প্রবণতাও থাকবে না। দূষণও কম হবে।
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এখানে এই প্রক্রিয়া সফল হলে অন্যান্য এলাকাতেও এধরনের রাস্তা তৈরি করা হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ২২ লক্ষ ৯৪ হাজার টাকা খরচ করে  টেকসই এই রাস্তাটি তৈরি করা হয়েছে। আসলে বিভিন্ন জায়গায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরিতে জোর দিয়েছে রাজ্য প্রশাসন। প্লাস্টিক থেকে দূষণ যাতে না ছড়ায়, সেই কারণেই এই ধরনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞানীদের মতে, একটি কালো বা বাদামি রঙের রাস্তার তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রির বেশি হয়। নানা সমীক্ষায় উঠে এসেছে যে, কালো রং সবচেয়ে বেশি তাপ আকর্ষণ করে। এই কারণে রাস্তার পাশে গাছ না থাকলে কালো রাস্তার তাপমাত্রা আরও বেড়ে যায়। তাই বিশ্বে প্রথম কাতার তার রাস্তাগুলিকে নীল রঙে পরিবর্তন করে তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি কমানোর চেষ্টা করছে। সেই পথে এবার হাঁটলো পূর্ব বর্ধমানের রায়না।

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...