Friday, June 26, 2026

অন্য প্রতিনিধিতে কেন্দ্রের আপত্তি, নীতি আয়োগের বৈঠকে ‘ব্রাত্য’ বাংলা

Date:

Share post:

কেন্দ্রের ডাকা নীতি আয়োগের(Niti ayog) বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) থাকবেন না বলে জানিয়ে দিয়েছিলেন আগেই। মুখ্যমন্ত্রীর(Chief Minister) বিকল্প হিসেবে ৩ জনের নাম প্রস্তাব করেছিল রাজ্য সরকার(State Govt)। তবে কেন্দ্রের আপত্তিতে এই বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলার কোনও প্রতিনিধি। ফলে বাংলাকে বাদ রেখেই হচ্ছে নীতি আয়োগের বৈঠক।

আগামী ২৭ মে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে হতে চলেছে নীতি আয়োগের বৈঠক। যেখানে বাংলার মুখ্যমন্ত্রীরও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলার প্রতিনিধি হিসাবে তিনজনের নাম প্রস্তাব করা হয়। কেন্দ্রকে জানানো হয়, মুখ্যমন্ত্রীর বদলে ওই বৈঠকে যোগ দেবেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বিকল্প হিসাবে অর্থ সচিব মনোজ পন্থের নামও পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের তরফে তিনজনের নামেই আপত্তি জানানো হয়েছে। ফলে বাংলা থেকে নীতি আয়োগের বৈঠকে কোনও প্রতিনিধি থাকতে পারছেন না। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রাজ্যের শাসকদল তৃণমূল।

তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবেই রাজ্যের প্রতিনিধিদের বৈঠকে অংশ নেওয়ার সুযোগ দিল না কেন্দ্র। এ প্রসঙ্গে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “রাজ্যের তরফে মুখ্যমন্ত্রীর বিকল্প হিসাবে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। আমার নামও ছিল। কিন্তু ওরা জানিয়েছে, যেহেতু শুধু মুখ্যমন্ত্রীই নীতি আয়োগের সদস্য, তাই এই বৈঠকে অন্যদের অনুমতি দেওয়ার ক্ষেত্রে জটিলতা আছে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...