Tuesday, March 17, 2026

ব্যারাকপুর ও পলতায় আজ ১২ ঘণ্টা সোনার দোকান বনধের ডাক

Date:

Share post:

শনিবার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির (Bengal Goldsmiths Association) তরফ থেকে ১২ ঘন্টার সোনার দোকান বনধের ডাক দেওয়া হলো উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও পলতায় (Barrackpore & Palta)। স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে খুনের প্রতিবাদে এই পদক্ষেপের সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির। শান্তিপূর্ণভাবে মিছিল করে টিটাগর (Titagarh) পর্যন্ত যাওয়া হবে বলে সমিতির সদস্যরা জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় আনন্দপুরী এলাকায় সোনার দোকানে দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ীর ছেলে নীলাদ্রি সিংয়ের। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের অপারেশনে ২৭ বছরের একটা তরতাজা প্রাণ শেষ হয়ে যাওয়ায় ব্যারাকপুরের শান্তি-শৃঙ্খলা নিয়ে ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) স্পষ্ট ভাবে জানিয়েছেন বারবার করে কেন ব্যারাকপুরকে টার্গেট করা হচ্ছে সেটা ভাবার বিষয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ বা কারা এই কাজ করছেন কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ী সমিতির সদস্যরা বলছেন যত দ্রুত সম্ভব বাকি অপরাধীদের খুঁজে বের করে তাদের যথাযোগ্য শাস্তি দেওয়ার দাবি তুলেই আজকে এই ১২ ঘন্টা সোনার দোকান বনধ কর্মসূচি।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...