Wednesday, June 24, 2026

আচমকা শালবনি হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, নামকরণ সদ্যোজাতদের

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে যাওয়ার পথে আচমকা শালবনি হাসপাতালে (Shalbani Hospital) উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, এগরা থেকে শালবনি-র কর্মসূচিতে যাওয়ার পথে বিকেলে সেখানে পৌঁছে যান তিনি। ঘুরে দেখেন সুপার স্পেশালিটি বিভাগ। নাম রাখেন বেশ কয়েকজন সদ্যোজাতর।

নতুন সুপার স্পেশালিটি ভবনে সব অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার সরঞ্জাম রয়েছে কি না জানতে চান মুখ্যমন্ত্রী। আর কী কী প্রয়োজন- সে সম্পর্কেও খোঁজখবর নেন। চিকিৎসক-নার্সদের সঙ্গেও কথা বলেন মমতা। জানতে চান তাঁদের সুবিধা অসুবিধা। এরপর রোগী ও রোগীর পরিবারের আত্মীয়দের সঙ্গেও সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে বেশ কয়েকজন সদ্যোজাতর নামকরণ হয়নি বলে জানতে পারেন তিনি। তাদের মায়েদের অনুরোধে সেই শিশুদের নামকরণ করেন মুখ্যমন্ত্রী।

হাসপাতালের পরিষেবা দেখা স্বস্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। চিকিৎসক-নার্সদের ধন্যবাদ জানান তিনি। রাজ্য সরকারের তরফ থেকে সাহায্য প্রয়োজন হলে জানাতে বলেন মমতা। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে শালবনি স্টেডিয়ামে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বেরিয়ে যান তৃণমূল সুপ্রিমো।

 

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...