Wednesday, June 24, 2026

সাইকেল চুরি করতে গিয়ে গণপি.টুনিতে মৃ.ত্যু ! 

Date:

Share post:

হুগলির (Hooghly) ডানলপে সাইকেল চুরির (Bicycle theft) অপরাধে জীবন দিয়ে শাস্তি পেলেন গোরক দাস (Gorak Das)। অভিযুক্ত ব্যক্তিকে গাছে বেঁধে ব্যাপক মারধর করলেন স্থানীয়রা। চুরি করার অপরাধে গাছে বেঁধে মারধর আর তাতেই মৃত্যু (Death by Lynching) গোরকের। ঘটনাস্থলে পৌঁছে চুঁচুড়া থানার পুলিশ (Chunchura Police Station) দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সাত সকালে চাঞ্চল্যকর ঘটনায় প্রশ্ন উঠল সাধারণ মানুষের নিরাপত্তা দিয়ে। মানুষ কতটা অমানবিক হতে পারে এই ঘটনা ফের তার প্রমাণ দিল। পাশাপাশি আইনকে এভাবে হাতে তুলে নেওয়া কোনোমতেই সমর্থনযোগ্য নয়। গোরকের সঙ্গে হামলাকারীদের কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখছি পুলিশ। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...