Monday, March 30, 2026

পরিবেশ বান্ধব সবুজ বা.জির উৎপাদনে জোর! শীঘ্রই বিশেষ পোর্টাল চালুর ভাবনা রাজ্যের  

Date:

Share post:

রাজ্যে পরিবেশ বান্ধব সবুজ বাজির (Green Crackers) উৎপাদনে উৎসাহ দিতে ইতিমধ্যে ‘এক জানালা’ নীতি চালু করছে রাজ্য সরকার (West Bengal Govt)। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর পরিবেশ বান্ধব বাজি তৈরির জন্য আবেদন ও তার নিষ্পত্তির জন্য ওই বিশেষ পোর্টাল (Portal) চালু করছে বলে খবর। জানা গিয়েছে, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রয়োজনীয় ছাড়পত্রের জন্যও ওই পোর্টাল থেকেই আবেদন জানাতে পারবেন। আগামী দু’সপ্তাহের মধ্যেই ওই পোর্টাল চালু হয়ে যাবে বলে খবর। পরে তা ‘শিল্প সাথী’ পোর্টালের সঙ্গে যুক্ত করা হবে বলে সরকারি সূত্রে খবর।

পাশাপাশি সবুজ বাজি উৎপাদনকারীদের লাইসেন্স পাওয়ার শর্তাবলী স্থির করতে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি (SOP) তৈরির কাজ শুরু করেছে। যা সমস্ত জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে খবর। উল্লেখ্য, গত শুক্রবারই নবান্নে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Diwedi)। সেখানে জেলাশাসকদের স্পষ্ট বলা হয়েছে, এখন থেকে বাজি কারখানা তৈরি করার আগে বাধ্যতামূলকভাবে এক্সপ্লোসিভ এবং ফায়ার লাইসেন্স নিতে হবে। সেই সঙ্গে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণের শংসাপত্রও বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যেসব গুদামে বাজি মজুত থাকবে, তার জন্যও নিতে হবে লাইসেন্স। তবে যে বাজিগুলি তৈরি হবে সেগুলি আগেভাগে পরীক্ষা করে দেখার কথাও ভাবছে রাজ্য সরকার।

এদিকে বাজি কারখানাগুলির ক্লাস্টার তৈরি করার জন্য বেসরকারি উদ্যোগপতিরাও রীতিমতো উৎসাহ দেখাচ্ছেন। লোকালয় থেকে দূরে ক্লাস্টার নির্মাণের জন্য উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।

 

 

Related articles

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...