Friday, June 26, 2026

বীরবাহাকে হেনস্থা! ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক আদিবাসী যৌথ মঞ্চের, রাজেশ-সহ ধৃতরা হেফাজতেই

Date:

Share post:

মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকল আদিবাসী সংগঠনগুলি। শনিবার আদিবাসীদের ১৪টি সংগঠনের ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস অফ ওয়েস্ট বেঙ্গল’ বৈঠকের পর একথা জানিয়েছে।ওই বৈঠকে কুড়মি আন্দোলনের পালটা প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত হয়। আর তাতে হাতিয়ার হিসাবে বেছে নেওয়া হয় মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনাকে। ওই ঘটনার প্রতিবাদে ৮ জুন ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসীদের যৌথ সংগঠন।

যদিও অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনের জেল হেফাজত। ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত। আগামীকাল রাজেশ-সহ ৪ জনকে ফের আদালতে পেশ করার নির্দেশ। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি ছাড়াও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এর আগে পেশায় শিক্ষক কুড়মি নেতাকে কোচবিহারে বদলি করা হয়। খড়গপুর থেকে কোচবিহারে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে বদলি করা হয়। খড়গপুরের বানাপুর স্কুল থেকে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলি করা হয় তাঁকে।

ঝাড়গ্রাম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ, আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজি মাহাতো-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার ধৃতদের তোলা হয়েছিল ঝাড়গ্রাম আদালতে। তাঁদের জামিনের আবেদন খারিজ করে ২৯ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। অন্য দিকে পুলিশ হেফাজতে থাকা চার জনকেও রবিবার হাজির করানো হয় আদালতে। তাঁদেরও ২৯ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন এলাকায় মিছিল করে কুড়মি সমাজ।

অভিষেকের কনভয়ে হামলা এবং রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় শনিবার গ্রেফতার করা হয়েছিল আরও চার জনকে। তাঁদের তিন দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...