Friday, April 3, 2026

কিলি পলের গলায় ‘সাদা সাদা, কালা কালা’, ভিডিও শেয়ার করলেন চঞ্চল

Date:

Share post:

বাংলাদেশের ছবি ‘হাওয়া’ (Haowa)চলচ্চিত্র জগতে তুমুল উন্মাদনা তৈরি করেছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) এই ছবি যথেষ্ট প্রশংসা পেয়েছে। বিদেশেও এই সিনেমা নিয়ে আলোচনা হয়েছে। ‘হাওয়া’-তে চান মাঝির ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা চঞ্চল চৌধুরিকে (Chanchal Chowdhury)। দর্শকদের ভীষণ মনে ধরেছিল এই ছবির গল্প, গান, সুর। বিশেষ করে এই সিনেমার একটি গান ‘সাদা সাদা, কালা কালা’ চূড়ান্ত ভাইরাল।এবার সেই গান মাতিয়ে দিল সুদূর আফ্রিকার তানজানিয়াকেও। ইন্টারনেট সেনসেশন কিলি পল (Kili Paul) গাইলেন ‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী… বসন্তকালে তোমায় বলতে পারিনি ‘।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও কিলি নিজেই শেয়ার করেছেন।তানজানিয়ার এই যুবক এমনিতেও তাঁর গান আর নাচের জন্যই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার সেখানে কিলি পলের গলায় বাংলা গান, অবাক নেট দুনিয়া। ‘হাওয়া’ সিনেমার অভিনেতা চঞ্চল চৌধুরি নিজে কিলি পলের (Kili Paul)ভিডিও শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। সব মিলিয়ে চরম গরমেও নেটদুনিয়া ফের মজেছে বসন্তকালের প্রেমের অনুরাগে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...