Wednesday, June 24, 2026

‘নয়া ভবনটি এত বড় হোক, যেন গ্রাম-শহর-দেশের প্রতিটি কোণের চাহিদা জায়গা পায়’: শাহরুখ

Date:

Share post:

প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের ২১টি মুখ্য বিরোধী দলের অনুপস্থিতিতেই ‘রাজদণ্ড’ সেঙ্গোল উঠল বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশের প্রশাসনিক প্রধানের হাতে।এদই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে নতুন সংসদ ভবনের উদ্বোধনের আগে বিশেষ বার্তা দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।মোদি সরকারকে খোঁচা দিয়ে ‘বাদশা’ বলেন, “এই নতুন ভবনটি এত বড় হোক, যাতে প্রতিটি গ্রাম, শহর এবং দেশের প্রতিটি কোণ থেকে প্রত্যেকে এখানে জায়গা পায়। নতুন সংসদ ভবন সকল জাতি, ধর্ম ও ধর্মের মানুষের কাছে অস্ত্র হয়ে উঠুক।”

আরও পড়ুন:নিজের স্বপ্ন বাস্তবায়ন! প্রধানমন্ত্রীর হাত ধরেই নয়া সংসদ ভবন উদ্বোধন

বলিউড তারকা শাহরুখ খান নতুন সংসদ ভবন নিয়ে একটি ভিডিওবার্তা তৈরি করেন।নিজের টুইটারে সেটি পোস্টও করেন বলিউডের বাদশা। দেশবাসীর হয়ে তিনি বলেন, এই সংসদ ভবন আমাদের নতুন আশার ঘর। যেখানে ১৪০ কোটি ভারতীয় একটি পরিবারে পরিণত হয়।
এই ভবনকে “আমাদের সংবিধান সমর্থনকারী সবার জন্য একটি নতুন বাড়ি” বলে অভিহিত করেছেন শাহরুখ। তবে, ভিডিওটি রিটুইট করে পাল্টা প্রধানমন্ত্রী লিখেছেন, “সুন্দরভাবে প্রকাশ! নতুন সংসদ ভবন গণতান্ত্রিক শক্তি ও অগ্রগতির প্রতীক। যা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশ্রণ ঘটিয়েছে।”

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...