Wednesday, June 3, 2026

নিজের স্বপ্ন বাস্তবায়ন! প্রধানমন্ত্রীর হাত ধরেই নয়া সংসদ ভবন উদ্বোধন

Date:

Share post:

প্রতীক্ষার অবসান! অবশেষে বাস্তবায়িত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন। রবিবার বিরোধীদেরকে পাত্তা না দিয়েই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল দেশের নয়া সংসদ ভবনের। দীর্ঘ ৩ বছর ধরে ৯৭১ কোটি টাকার এই উচ্চাভিলাষী প্রকল্পের কাজ চলছিল। কাজ শেষ হওয়ার পর নতুন সংসদে কবে থেকে কার্যক্রম চালু হবে তার প্রতীক্ষায় ছিলেন অনেকেই। আজ সেই প্রতীক্ষার অবসান হল। ‘রাজদণ্ড’ সেঙ্গোল উঠল বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশের প্রশাসনিক প্রধানের হাতে।তবে ঐতিহাসিক এই উদ্বোধনী অনুষ্ঠানে সাড়া মিলল না ২১টি প্রধান বিরোধী দলের। যা ভারতীয় গণতন্ত্রের পক্ষে মোটেই গৌরবের নয় বলে মত অনেকের।

আরও পড়ুনঃনয়া সংসদ ভবন উদ্বোধনের সময়সূচি একনজরে

প্রথম থেকেই অনুষ্ঠানের কেন্দ্রে ছিলেন নরেন্দ্র মোদি। চোল রাজাদের ন্যায়দণ্ড সেঙ্গোল হাতে নিয়ে সংসদ কক্ষে প্রবেশ করেন তিনি। এরপর তাঁর হাতেই প্রতিষ্ঠা পায় এই পবিত্র প্রতীক। সংসদ ভবনের মূল ফলকও উন্মোচিত হয় প্রধানমন্ত্রীর হাতেই। এরপর হয় সর্ব ধর্ম প্রার্থনা। এদিন সেঙ্গোলের সামনে সষ্ঠাঙ্গে প্রণাম করেন মোদি। বেশিরভাগ বিরোধী দলের প্রতিনিধি অনুপস্থিত থাকলেও এদিন অনুষ্ঠানে ছিল অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআরকংগ্রেস ও ওড়িশার শাসকদল বিজু জনতা দলের প্রতিনিধিরা।

নয়া সংসদভবন ছিল বিতর্কে ঘেরা। করোনা বিপর্যয়ের সময় কেন এত টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্টা নির্মাণ করা হচ্ছে সেই প্রশ্ন উঠেছিল শুরু দিকে। এরপর উদ্বোধনে সন্ধিক্ষণে এসে রাষ্ট্রপতির হাতে কেন নতুন সংসদ ভবনের উদ্বোধন হবে না সেই বিতর্ক চরমে পৌঁছয়। এই নিয়ে সুর চড়িয়েই আজকের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয় কংগ্রেস,তৃণমূল, আপ সহ ২১টি বিরোধী দল। এমনকি যেই সেঙ্গোল নিয়ে গেরুয়া শিবির তথা কেন্দ্রের এত মাতামাতি তা নিয়েও মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে কংগ্রেস।
তবে সেসব সমালোচনাকে তোয়াক্কা না করেই পৌনে সাতটা নাগাদ নয়া সংসদ ভবনে পৌঁছন প্রধানমন্ত্রী।তাঁর হাতেই যাত্রা শুরু হল নয়া সংসদভবনের। প্রধানমন্ত্রীও নাম না করে বিরোধীদের সমালোচনা করে বলেন, ‘যারা দেশের উন্নতিতে খুশি নয় তারাই ঐক্য ভাঙার চেষ্টা করে’।বিজেপির বক্তব্য, নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে দেশের গণতান্ত্রিক কাঠামোকেই অপমান করছে বিরোধীরা।

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...