Friday, April 3, 2026

জেলায় জেলায় বইবে লু, কলকাতার পারদ চড়বে ৪০ ডিগ্রিতে

Date:

Share post:

সকাল থেকে হালকা রোদ কিন্তু বেলা বাড়তেই গরমের দাপট। দক্ষিণবঙ্গে (South Bengal) রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Rain Forecast)পূর্বাভাস থাকেল তবে সোমবার থেকে ফের রাজ্য়ে বাড়বে গরম। মঙ্গলবারের পর থেকে আরও বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে হাঁসফাঁস গরমে রীতিমতো নাজেহাল হতে পারেন দক্ষিণবঙ্গের মানুষ। সেক্ষেত্রে জেলায় জেলায় জেলায় লু বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এমনকি সামনের সপ্তাহে শুধুমাত্র কলকাতাতে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও তাতে গরম কমবে না। বরং উল্টে বাড়তে পারে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। তবে সোমবার থেকে ফের রাজ্য়ে বাড়বে গরম। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...