Tuesday, June 23, 2026

কুস্তিগিরদের হেন.স্থার তীব্র নিন্দা মমতার, অবিলম্বে মুক্তির দাবিতে টুইট

Date:

Share post:

নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনই তার সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল কুস্তিগিরদের (Wrestler)। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেখান থেকে তাঁদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ (Polic)। তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিকে অংশগ্রহণকারী এবং কমনওয়েলথ গেমসজয়ী কুস্তিগিররাও। টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, বিনেশ ফোগতদের টানা হেঁচড়া করেছে, তার তীব্র নিন্দা করছি। দেশের চ্যাম্পিয়নদের এইভাবে হেনস্থা হওয়া আমাদের লজ্জা। গণতন্ত্রের ভিত্তি হল সহনশীলতা। বিরুদ্ধ মতকে সহ্য করতে পারে না একনায়কতান্ত্রিক শক্তি, তাদের জায়গাও দেয় না। অবিলম্বে ওদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমি ওদের সঙ্গেই আছি।“
গত মাস থেকে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন করে চলেছেন কুস্তিগিররা। তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন, রবিবার, নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন, তার সামনে বিক্ষোভ দেখাবেন। ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েত’-এর ডাক দিয়েছিলেন। আগাম সতর্কতা হিসেবে গোটা দিল্লি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। জায়গায় জায়গায় হয় ব্যারিকেড। দিল্লি মেট্রোর কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন স্টেশনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ রাখা হয়। পুলিশ অনুমতি না দিলেও, কুস্তিগিররা নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে ধস্তাধস্তি বাধে। দিল্লির বিশেষ পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক বলেন, ‘‘আমরা ক্রীড়াবিদদের সম্মান করি। কিন্তু নতুন সংসদ ভবন উদ্বোধনে কোনও বিশৃঙ্খলা হতে দিতে পারি না।’’

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...