Tuesday, April 14, 2026

বিজেপির বিরুদ্ধে লড়াই চালাবে বায়রন: স্বাগত জানিয়ে মন্তব্য অভিষেকের, তীব্র কটাক্ষ রামধনু জোটকে

Date:

Share post:

মাত্র ৩ মাস। তার মধ্য়েই হাত ছেড়ে জোড়াফুলে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস (Bayran Biswas)। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়ে তৃণমূলের (TMC) নবজোয়ার কর্মসূচিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করেন বায়রন। সেখানেই তাঁর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। আর তারপরই বায়রনকে পাশে বসিয়ে বাম-কংগ্রেস-আইএসএফ-এর রামধনু জোটকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক। তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূলই লড়াই চালিয়ে যাচ্ছে।

সাগরদিঘির বিধায়ককে স্বাগত জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “বিধানসভায় জয়ের পর থেকেই বায়রনের আমার সঙ্গে যোগাযোগ করছিল। জনসংযোগ যাত্রাতেও আমাদের কথা হয়েছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াই সর্বাত্মক করতে তৃণমূলে যোগ দিলেন বায়রন। আমি তাঁকে স্বাগত জানিয়েছি। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সৈনিক হিসাবে জোর গলায় লড়াই করবেন।“

এরপরেই কংগ্রেস-সিপিএম জোট নিয়ে তীব্র আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, এই জোটের ফলে কাদের সুবিধা হয়েছে মানুষ দেখেছে! তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপির হাত শক্তশালী করছে রামধনু জোট। এই জোটের নির্যাস শূন্য বলে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, বাংলায় তৃণমূলকে ভাঙতে চেয়েছে কংগ্রেস। তাতে কার হাত শক্ত হবে? অভিষেক জানান, “আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না, গড়ার খেলায় বিশ্বাস করি“।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...