Saturday, April 4, 2026

মাঝ আকাশে বিপত্তি! জরুরি অবতরণ বায়ু সেনার অ্যাপাচে হেলিকপ্টারের

Date:

Share post:

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। যার জেরে জরুরি অবতরণ(Emargency Landing) করতে হল বায়ুসেনার(Air Force) অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টারকে(Apache Helicopter)। সোমবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(MadhyaPradesh) ভিন্ড এলাকায়। প্রযুক্তিগত সমস্যার দুর্ঘটনার মুখে পড়া হেলিকপ্টারটিকে তড়িঘড়ি অবতরণ করানোয় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানা গিয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা।

বায়ুসেনা সূত্রে খবর, বায়ুসেনা ঘাঁটি থেকে একটি রুটিন উড়ানের সময় আমেরিকা থেকে কেনা অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার ‘Apache AH-64’-এ যান্ত্রিক গোলযোগ নজরে আসে চালকের। বাধ্য হয়ে একটি ময়দানে চপারটিকে নামিয়ে দেন তিনি। তবে এই ঘটনায় কেউ জখম হননি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বায়ুসেনার উদ্ধারকারী দল। দ্রুত মেরামত শেষ করে চপারটিতে রওনা করা হবে। উল্লেখ্য, বায়ুসেনার এই হেলিকপ্টার বিশ্বের সবচেয়ে আধুনিক হেলিকপ্টারের মধ্যে একটি। বিশ্বে মোট ১৭টি দেশ এই কপ্টার ব্যবহার করে। একসঙ্গে একাধিক কাজ করতে পারে কপ্টারগুলি। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ২২টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। এর মধ্যে ১১টিতে রয়েছে শত্রু শিবিরে বিভীষিকা তৈরি করা লংবো ফায়ার কন্ট্রোল রাডার। মুহূর্তের মধ্যে শত্রু শিবিরকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন এই কপ্টারকে ‘ট্যাঙ্ক কিলার’ও বলা হয়। ২২টি অ্যাপাচে কপ্টার কেনা নিয়ে মার্কিন সরকার ও বোয়িংয়ের সঙ্গে ভারত সরকারের কয়েক হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ২০১৫ সালে। ২০২০ সালে ভারতের হাতে আসে অ্যাপাচে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...