Friday, April 3, 2026

বিনেশ-সাক্ষীদের উপর পুলিশের হে.নস্থা, মুখ খুললেন নীরজ-সুনীল-ইরফান পাঠানরা

Date:

Share post:

গতকাল আন্দলনকারী কুস্তিগিরদের ওপর পুলিশের হামলা নিয়ে এবার সরব হলেন নীরজ চোপড়া, সুনীল ছেত্রী, বিজেন্দ্র সিংরা। বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনায়াদের যেভাবে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চুপ থাকতে পারলেন না সুনীল-নীরজ-ইরফান পাঠানরা।

অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়া টুইট করে লেখেন, এটি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এর থেকে আরও ভালো উপায় ছিল এটি সামলানোর।”

ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী লেখেন,”কেন কোনও কারণ ছাড়াই আমাদের কুস্তিগিরদের এভাবে হেনস্থা করা হল। এভাবে কাউকে হেনস্থা করা ঠিক নয়। আমি আশা করব এই পুরো পরিস্থিতিটা যেভাবে সমাধান হওয়া উচিৎ সেভাবে হোক।”

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান টুইট করে লেখেন, “আমি খুবই হতাশ অ্যাথলিটদের এমন ছবি দেখে। যত দ্রুত সম্ভব দয়া করে এটির সমাধান করুন।”

তারকা বক্সার বিজেন্দর সিং টুইট করে লেখেন, “একদিকে নয়া সংসদ ভবনের অনুষ্ঠান হচ্ছে, অন্যদিকে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগিরদের আটক করা হচ্ছে। বাহ রে গণতন্ত্র।”

সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের উপর যৌ.ন হেনস্থার অভিযোগে প্রতিবাদে নেমেছিলেন বিনেশ-সাক্ষী-বজরংরা। সেই কারণে নব পার্লামেন্ট ভবনের উদ্বোধনের দিন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন, সেখানে মিছিল করে যাওয়ার প্রয়াস করেছিলেন তারা। কিন্তু মাঝপথেই পুলিশ তাদের আটকায় এবং গ্রেফতারও করে। দেশের হয়ে পদক আনা কুস্তিগিরদের হেনস্থা করেন তারা।

এদিকে কুস্তিগিরদের শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিল দিল্লির পুলিশ প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লির যন্তর মন্তরে আর ধর্না দিতে পারবেন না কুস্তিগিররা। এই নিয়ে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, “কুস্তিগিররা যদি আবার অবস্থানে বসার জন্য আবেদন করেন, তা হলে যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও তাঁদের বসার অনুমতি দেওয়া হবে।”

আরও পড়ুন:সোমবার রিজার্ভ ডে-তে IPL ফাইনাল, কী বলছে আবহওয়া, খেলা না হলে কে হবে চ‍্যাম্পিয়ন?

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...