Monday, April 13, 2026

‘হাত’ ছেড়ে তৃণমূলে যোগ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের

Date:

Share post:

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস (Bayran Biswas)। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতেছিলেন বায়রন। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যেই দলবদল। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির মধ্যেই দলে যোগ দিলেন তিনি। সোমবার, সকালে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বায়রন। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূল সূত্রে খবর, অভিষেকের নবজোয়ার কর্মসূচি দেখে তিনি উদ্বুদ্ধ হন। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে সামিল হতেই এই সিদ্ধান্ত নেন বায়রন।

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ২৭ ফেব্রুয়ারি উপনির্বাটন হয়। ২ মার্চ সাগরদিঘির ফল ঘোষণায় দেখা যায়, বামেদের সঙ্গে জোট গড়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। বায়রনের হাত ধরে বিধানসভায় ঢোকে কংগ্রেস। কিন্তু তিন মাসের মধ্যেই হাত ছেড়ে জোড়াফুলে যোগ দিলেন সাগরদিঘির বিধায়ক।

 

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...