Wednesday, March 25, 2026

বড় ঘোষণা: রাজ্য সরকারি পদে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগ, খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আদালতের নির্দেশে যখন একের পর এক চাকরি বাতিল হচ্ছে, তখন রাজ্যের বেকার যুবক-যুবতীদের খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের বিভিন্ন সরকারি পদে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, ‘‘রাজ্যে নতুন কর্মী নিয়োগে জোর দিচ্ছে সরকার। সব মিলিয়ে বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার চাকরি হবে।’’

রাজ্যের প্রায় সব সরকারি পদে নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

একনজরে শূন্যপদে নিয়োগের তালিকা-

• প্রাথমিকে ১১ হাজার, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫০০ শিক্ষক
• কলেজ, বিশ্ববিদ্যালয়েও ২২০০ অধ্যাপক
• স্বাস্থ্যক্ষেত্রে ২ হাজার চিকিৎসক ও ৭ হাজার নার্স
• পুলিশের বিভিন্ন পদে ২০ হাজার কর্মী
• গ্রুপ ডি পদে ১২ হাজার কর্মী
• গ্রুপ সি পদে ৩ হাজার কর্মী
• ৭ হাজার আশা কর্মী
• অঙ্গনওয়াড়িতে ৯৪৯৩ কর্মী
• অঙ্গনওয়াড়ি সহায়ক পদে ১৩৯২৬ জন

রাজ্য কর্মসংস্থানে বারবারই জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। এদিন নিয়োগের ঘোষণার পাশাপাশি বিরোধীদের কটাক্ষও করেন মুখ্যমন্ত্রী। বারবার আদালতের নির্দেশে চাকরি বাতিল। এর জেরে বেকার বহু তরুণ-তরুণী। এদিন কারও নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, “এই নিয়োগে যেন কেউ বাধা না দেয়। চাকরি দেওয়ার ক্ষমতা নেই। খালি চাকরি খাওয়া।“

 

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...