Friday, June 12, 2026

IPL: খেতাবের সংখ্যা ১, আকাশ ছোঁয়া দরেই মালিকানা বদল রাজস্থান-আরসিবির

Date:

Share post:

আইপিএল (IPL) শুরুর আগেই মালিকানা বদল হয়ে গেল দুই ফ্র্যাঞ্চাইজির। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং আরসিবি (RCB) দু দলই নতুন মালিকানা পেল। মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পপতি কাল সোমানি কিনলেন রাজস্থান(Rajasthan Royals) দল, অন্যদিকে আদিত্য বিড়লা গ্রুপ আরসিবির (RCB) ১০০ শতাংশ মালিকানা পেল।

আইপিএলের ইতিহাসে মাত্র একবারই চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থান ও আরসিবি। কিন্তু বিগত দেড় দশকের বেশি সময়ে পাল্লা দিয়ে বেড়েছে দু দলের ব্যান্ড ভ্যালু। ২০০৮ সালে রাজস্থান কিনেছিল ইমার্জিং মিডিয়া গ্রুপ। কর্ণধা ছিলেনর মনোজ বাদালে। প্রথম মরশুমেই খেতাব জিতেছিল রাজস্থান। তার পর থেকে রাজস্থান আর চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের বাজারদর কমেনি। উল্টে ক্রমশ তা বেড়েছে।

প্রায় ১৫ হাজার ২৮৬ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনলেন মার্কিন শিল্পপতি।গত ১৮ বছরে রাজস্থানের দাম বেড়েছে ১৫,০১৭ কোটি টাকা। ২০০৮ সালে যা দাম ছিল, এখন তা বেড়েছে ২৩৩২.৮৪ শতাংশ বা প্রায় ২৫ গুণ।

আইপিএলে বরাবরই তারকা খচিত দল আরসিবি। ২০২৫ সালে একবারই মাত্র চ্যাম্পিয়ন হতে পেরেছে আরসিবি। কিন্তু এই দলের মূল্যও হয়েছে আকাশছোয়া। ৪৪৬ কোটি টাকায় বেঙ্গালুরু কিনেছিলেন শিল্পপতি বিজয় মালিয়া। তখন মুম্বই ইন্ডিয়ান্সের পর আইপিএলের দ্বিতীয় দামি দল ছিল আরসিবি। এরপর মালিয়া দলের মালিকানা ছাড়েন।

এবার আরসিবির একশো শতাংশ শেয়ার কিনল আদিত্য বিড়লা গ্রুপ। আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা চেয়ারম্যান হবে। সত্যেন গাজওয়ানি ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন।

একটি বিবৃতিতে কুমার মঙ্গোলাম বিড়লা বলেন, ‘গত দুই দশকে গ্লোবাল স্পোর্টিং পাওয়ারহাউজ হয়ে উঠেছে আরসিবি। যা ভারতীয় ক্রিকেটকে অনেকটাই বদলে দিয়েছে। আধুনিক ক্রীড়াজগতে অন্যতম উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি। এবার সেটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আদিত্য বিড়লা গ্রুপের। আমরা এই পরম্পরা এগিয়ে নিয়ে যেতে চাই।’

Related articles

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...