Site Logo

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

EBBS Desk·
বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা প্রশাসনের খবর অনুযায়ী চুংথাংয়ে আটকে পড়েছেন অন্তত ২০০ পর্যটক, চলছে উদ্ধার ও রাস্তা মেরামতির কাজ। আপাতত গ্যাংটক (Gangtok) থেকে লাচেন যাওয়ার রাস্তা বন্ধ করা হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী লাচুংয়ের রাস্তায় যে ধস (Landslide in Lachung) নেমেছিল তা পরিষ্কার করা হয়েছে। আরও পড়ুন: ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

Sponsored

Sranchi In Article

প্রশাসন সূত্রে জানা গেছে, রাস্তা মেরামতির কাজ শুরু করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন (Border Roads Organisation)। মাঙ্গান জেলার জেলাশাসক অনন্ত জৈন (Anant Jain) জানিয়েছেন আটকে পড়া পর্যটকদের ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP Camp) ক্যাম্প ও একটি গুরুদ্বারে রাখার ব্যবস্থা করা হয়েছে।লাচুং রুটে আটকে থাকা পর্যটকদের বুধবার সকালে নিরাপদে গ্যাংটকে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি যাঁরা পাহাড়ে উঠছেন তাঁদের জন্য বিকল্প রাস্তায় ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যাপক যানজট রয়েছে গোটা এলাকায়।সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছাঙ্গু লেক ও নাথুলা গত কয়েক দিন ধরে ভারী তুষারপাতের কারণে বন্ধ রয়েছে। আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাতায়াত চালু করা হবে না। পরিস্থিতি পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →