Saturday, April 4, 2026

মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

Date:

Share post:

দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। মূলত দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তাঁকে হেফাজতে নেয় সিবিআই।বিচারপতি দীনেশ কুমার শর্মার সিঙ্গল বেঞ্চ রায় ঘোষণা করে বলেছে, প্রভাবশালী অবস্থানের প্রেক্ষিতে, সাক্ষীদের বেশিরভাগ সরকারি কর্মচারী হওয়ায় সাক্ষ্য কারচুপির বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।

গত ২৬ ফেব্রুয়ারি সিবিআই গ্রেফতার করেছিল মণীশ সিসোদিয়াকে। রাজধানীতে মদ নিয়ে নতুন নিয়ম তৈরির ক্ষেত্রে বিশেষ কয়েকজন ডিলারকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এই আপ নেতার বিরুদ্ধে। দলের তরফে যদিও যে কোনও ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে বিজেপির দাবি, যদি সত্যি নতুন নিয়মে কোনও ভুলত্রুটি না থাকত তা হলে আপ কি এই নিয়ম প্রত্যাহার করত? প্রসঙ্গত, এই মামলাতেই আরও রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এর আগে আম আদমি পার্টির নেতার বিচারবিভাগীয় হেফাজত ১ জুন পর্যন্ত বাড়িয়েছিল। পাশাপাশি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল, পড়াশোনা করার জন্য প্রাক্তন মন্ত্রী চেয়ার এবং টেবিলের জন্য যে আবেদন করেছিলেন, তা বিবেচনা করার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...