Tuesday, June 23, 2026

আন্দোলনকারী কুস্তিগিরদের প্রতিবাদ, গঙ্গায় সমস্ত পদক বিসর্জন  দিতে চলেছেন সাক্ষীরা

Date:

Share post:

আন্দোলনকারী কুস্তিগিরদের প্রতিবাদ। গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দিতে চলেছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। এদিন এমনটাই জানালেন সাক্ষীরা। প্রতিবাদ হিসাবে হরিদ্বারে মঙ্গলবার সন্ধ্যায় পদক বিসর্জনের সিদ্ধান্ত নিলেন তারা।

সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের উপর যৌ.ন হেনস্থার অভিযোগে প্রতিবাদে নেমেছিলেন বিনেশ-সাক্ষী-বজরংরা। সেই কারণে নব পার্লামেন্ট ভবনের উদ্বোধনের দিন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন, সেখানে মিছিল করে যাওয়ার প্রয়াস করেছিলেন তারা। কিন্তু মাঝপথেই পুলিশ তাদের আটকায় এবং গ্রেফতারও করে। দেশের হয়ে পদক আনা কুস্তিগিরদের হেনস্থা করেন তারা। নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচির জেরে এফআইআর দায়ের হয়েছিল দেশের সেরা কুস্তিগিরদের বিরুদ্ধে। আর এই হে.নস্তার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় হরিদ্বারে নিজেদের সমস্ত পদক বিসর্জনের সিদ্ধান্ত নিলেন তাঁরা।

এদিন টুইট করে সাক্ষী লেখেন, “এই পদকগুলো আমাদের প্রাণ। আজ এগুলো গঙ্গায় ফেলে দেওয়ার পর আমাদের বেঁচে থাকার আর কোনও মানে নেই। তাই পদক ফেলে দেওয়ার পর ইন্ডিয়া গেটের সামনে আমরা আমরণ অনশনে বসব।”

ব্রিজভূষনের গ্রেফতারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করে চলেছেন কুস্তিগিরেরা। দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্চেন বিনেশ-সাক্ষীরা। আর এবার প্রতিবাদ হিসাবে। আর এবার পদক ফেলে দেওয়ার কথা ঘোষণা করলেন তাঁরা।

আরও পড়ুন:ম‍্যাচ হারলেও খুশি হার্দিক, বললেন হারতেই হয়, তাহলে ধোনির বিরুদ্ধেই হারা ভাল

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...