Thursday, April 16, 2026

এবার কি বলিউডে আসছেন শুভমন গিল!

Date:

Share post:

আইপিএল ২০২৩-এর (IPL 2023) সবথেকে বড় তারকা গুজরাট টাইটান্স-এর শুভমন গিল (Shubman Gill)। সচিন কন্যার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন বেড়েছে গোটা সিজনে। বিজ্ঞাপনেও অন্যতম মুখ হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা (Indian Cricket Player)। যেভাবে একের পর এক চারের বন্যা বইয়ে দিয়েছেন তাতে সবচেয়ে বেশি বাউন্ডারির মালিক হিসেবে ১০ লক্ষ টাকা জিতে নেওয়া যেন তাঁর জন্যই নির্ধারিত ছিল। আইপিএলের বাইশ গজে ব্যাট হাতে ঝড় তুলেছেন, ইতিমধ্যেই মহিলা অনুরাগীর সংখ্যা বেড়েছে। তাই এবার কি নতুন চমক দিতে বলিউডে (Bollywood) আত্মপ্রকাশ করতে চলেছেন শুভমন (Shubman Gill)? বাড়ছে জল্পনা।

আসলে একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের এই তরুণ তুর্কি তাঁর অভিনয় প্রীতির কথা জানিয়েছিলেন। মানে ক্রিকেট ছাড়া আর অন্য কোনও কিছুতে যদি তাঁর ইন্টারেস্ট থাকে তবে সেটা বলিউড। গিল বলেছেন, “আমি অভিনয় স্কিল শিখতে চাই। আমি নিশ্চিত ভাবে জানি না যে আমি কোনও ছবি করব কিনা, করতেও পারি, আবার করতে নাও পারি। কিন্তু আমি সত্যিই উচ্ছ্বসিতবোধ করব যদি আমি এই স্কিল শিখতে পারি।” যদিও অভিনেতা হিসাবে নয়, ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে বিনোদনের মঞ্চে পা রাখছেন ভারতীয় দলের ক্রিকেট তারকা। বর্তমান ভারতীয় টিমের মধ্যে তিনিই প্রথম প্লেয়ার, যিনি একটি নামী হলিউড ফ্র্যাঞ্চাইজ়ির জন্য ডাবিং করেছেন। ভারতীয় স্পাইডারম্যান ছবিতে পাঞ্জাবি এবং হিন্দি ভাষায় গিলের ভয়েস ওভার শোনা যাবে প্রেক্ষাগৃহে। এই প্রসঙ্গে পবিত্র প্রভাকরের চরিত্রে ভয়েসওভার দিতে পেরে নিজেকে সুপার হিরো বলেই মনে করছেন তারকা। যদিও আপাতত হিন্দি সিনেমায় অভিনয় করবেন বলে কোনও তথ্য নেই। তবে ২২ গজের গণ্ডি ছাড়িয়ে অভিনয়ের ওয়ার্কশপ করতে আগ্রহ দেখিয়েছেন শুভমন।

 

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...