Saturday, April 18, 2026

মোদি হত্যার ষড়যন্ত্র! বেঙ্গালুরুতে PFI-এর বিরুদ্ধে অভিযান NIA-এর

Date:

Share post:

কট্টর মৌলবাদী সংগঠন পিএফআইকে(PFI) ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) হত্যার ষড়যন্ত্রও করে এই সংগঠন। কট্টর এই মৌলবাদী সংগঠনের বিরুদ্ধেই বুধবার ব্যাঙ্গালুরু জুড়ে তল্লাশি অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)। জানা গিয়েছে, গত বছর জুলাই মাসে প্রধানমন্ত্রীর(Prime Minister) পাটনা সফরের সময়েই তাঁকে হত্যার ছক কষেছিল পিএফআই। তারই তদন্তে নেমে এদিন তল্লাশি অভিযান চালানো হয়।

সূত্রের খবর, ইতিমধ্যেই ব্যাঙ্গালুরুর ১৬ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ। গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন ৪ জনকে। উদ্ধার করা হয়েছে বহু নথিপত্র। এনআইএ’র তরফে জানানো হয়েছে, স্থানীয় পুলিশের সাহায্যে ১৬ টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। জানা যাচ্ছে, একাধিক বাড়ি, অফিস এমনকী হাসপাতাল থেকেও পিএফআই তাদের কাজ চালাত। পুরো বিষয়টি খুঁটিয়ে দেখছে এনআইএ।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে ইউএপিএ আইনে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয় পিএফআইকে। এর পাশাপাশি পিএফআই-এর সঙ্গে যুক্ত একাধিক সংগঠনকে নিষিদ্ধ করে কেন্দ্র। গত ফেব্রুয়ারি মাসে এই সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করে মহারাষ্ট্রের ‘অ্যান্টি টেররিজম স্কোয়াড’। দাবি করা হয়, এই সংস্থার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে দেশে ইসলাম শাসন জারি করার পরিকল্পনা করেছে পিএফআই। আর সেই লক্ষ্য অস্ত্রশস্ত্রের পাশাপাশি বিদেশী সাহায্য নেওয়ারও পরিকল্পনা করেছে এরা।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...