Saturday, February 7, 2026

তাপপ্রবাহের জের, স্কুলে গরমের ছুটি বাড়ল আরও ১০দিন: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তীব্র গরম। চলছে তাপপ্রবাহ। এই কারণে রাজ্যের সরকারি স্কুলে গরমের ছুটি আরও ১০দিন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, প্রবল গরম। আবহাওয়া দফতরের বিভিন্ন জেলায় তাপ প্রবাহের পূর্বাভাসের দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে স্কুলের ছুটির মেয়াদ ১০দিন বাড়ানো হল। গরমের ছুটির পর আগামী ৫ জুন মাধ্যমিক এবং ৭ জুন মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুল খোলার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুটি ক্ষেত্রেই স্কুল খুলবে ১৬ জুন। বেসরকারি স্কুলগুলির কাছেও এই আবেদন জানানো হয়।

মঙ্গলবার জানানো হয়, ৫ জুন থেকে খুলবে রাজ্যে সরকারি স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। প্রাথমিক স্কুল খুলবে ৭ জুন থেকে। মঙ্গলবার, মধ্য শিক্ষা পর্ষদের (Madhya Shiksha Parshad) চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানায় শিক্ষা দফতর। ২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি (Vacation) পড়ার কথা ছিল। কিন্তু তীব্র দহনের জেরে মুখ্যমন্ত্রীর নির্দেশে ২ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হয়েছিল। সেই সময় সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। এদিকে, পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। এবার ৫ তারিখ থেকে স্কুল খুলবে কি না, সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চায় পর্ষদ। কারণ, পর্ষদের কাছে স্কুল খোলার তারিখ জানতে চাইছে স্কুল কর্তৃপক্ষ। মাঝে কদিন বৃষ্টি হলেও, আপাতত সেই সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে সোমবার থেকে সরকারি স্কুল খুলবে কি না তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। শিক্ষা দফতর জানায় সোমবার থেকেই ধাপে ধাপে খুলবে স্কুল। কিন্তু বুধবার, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন ১৫জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সরকারি স্কুল। এই বিষয়ে বেসরকারি স্কুলের কাছেও আবেদন জানিয়েছে রাজ্য সরকার।

spot_img

Related articles

বালিঘাটের বেআইনি টাকাসহ গ্রেফতার ২! জড়াল সাংসদ সৌমিত্রর পিএ-র নাম 

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিদ্ধ হল গেরুয়া শিবির। বর্ধমান শহর লাগোয়া জাতীয় সড়কে...

সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও সাবধানী সূর্য, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের( T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া(India)। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)।...

বঞ্চনা রুখে উন্নয়নের জোয়ার: বাজেটের সাফল্য তুলে ধরতে পাড়ায় পাড়ায় তৃণমূল 

রাজ্য বাজেটে জনমোহিনী প্রকল্পের ডালি সাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আশা ও...

এসআইআর-আতঙ্কে জোড়া মৃত্যু, কমিশনের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ 

রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আতঙ্কে মৃত্যুমিছিল অব্যাহত। এবার মুর্শিদাবাদে অতিরিক্ত কাজের চাপে হৃদরোগে আক্রান্ত...