Saturday, April 4, 2026

চুরি করতে এসে চোর ধরা পড়তেই জামাই আদরে ভরপেট খাওয়ালেন গৃহকর্ত্রী!

Date:

Share post:

চুরি করতে এসে ধরা পড়ে গেল চোর! তবে প্রহার নয়, বদলে মিলল ভরপেট আহার। তাও আবার জামাই আদরে ভাত খাওয়ালেন স্বয়ং গৃহকর্ত্রী। শুধু ভাত নয়, সঙ্গে আবার লাউ চিংড়ি, মাছের ঝোল। এমন আপ্যায়ন পেয়ে হতবাক চোরও। চক্ষুচড়কগাছ প্রতিবেশীদেরও!

আরও পড়ুন:ব্যাখ্যা সন্তোষজনক না হলে ক.ড়া পদক্ষেপ! ফের আদালতের তীব্র ভ.র্ৎসনার মুখে CBI
মালবাজার মহকুমার মাল ব্লকের চেল কলোনির এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চারিদিকে আলোড়ন পড়ে গিয়েছে। পুলিশ গৃহকর্ত্রীর অভিযোগের ভিত্তিতে রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে খবর। ধৃতের নাম অমর সাহানি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নীয় সূত্রে খবর, চুরি করে জিনিসপত্র সমেত বমাল ধরা পড়ে চোর অমর সাহানি। তখন এলাকার বাসিন্দারা চোরকে মারতে উদ্যত হলে গৃহকর্ত্রী জ্যোৎস্না বর্মণ বাধা দেন। আর চোরের হাতের বাঁধন খুলে দেন। তারপর বাড়ির বারান্দায় চোরকে বসিয়ে থালা ভর্তি ভাত, মাছের ঝোল, কচুরশাক, ডাল, লাউ চিংড়ি খাওয়ান। এই ঘটনা দেখে এলাকার বাসিন্দারা হতবাক। এমন ঘটনা ঘটবে তাঁরা ভাবতে পারেননি। বরং মেরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এটাই দস্তুর। সেখানে কিনা চব্য–চষ্য খানাপিনা!‌
গৃহকর্ত্রী জ্যোৎস্না বর্মণ বলেন, ‘‌ওই যুবক বারবার বলছিল খিদের জ্বালায় চুরি করেছি। তাই ওর খিদে মেটানোর জন্য পেট ভরে খাওয়ালাম। ওই যুবক চোর অবশ্য টাকা ফেরত দিলেও সোনার চেনটি ফেরাতে পারেনি। তাই একটি ছোট ঘরে ওকে আটকে রেখেছিলাম। পরে খবর পেয়ে পুলিশ আসে। তাকে নিয়ে যায়।’‌ মাল থানার পুলিশ সূত্রে খবর, ওই চোরকে গ্রেফতার করা হয়েছে। চুরি যাওয়া সোনার চেনটি উদ্ধারের চেষ্টা চলছে।
চুরি করতে আসা যুবক এব্যাপারে জানান, আমি এবং আর একজন এই সব এলাকায় লোহা টিন কুরাতে এসেছিলাম। আমার সঙ্গে আর একজন যে সঙ্গি ছিলো, সে এইসব কাজ করেছে। তবে স্থানিয়দের বক্তব্য সব মিথ্যে কথা বলছে এই যুবক। সকালেও অন্য একজায়গায় লোহার তার চুরি করতে এসে মারধরও খেয়েছে সে। এই সব যুবকেরা নেশায় আসোক্ত। এই ভাবে বিভিন্ন বাড়িতে চুরি করে যা পায়, সেইসব জিনিস বিক্রি করে নেশা করে বলে স্থানিয়দের অভিযোগ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...