Monday, March 23, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লি*ঙ্গ নিরপেক্ষ শৌ*চালয়!

Date:

Share post:

কলকাতার বুকে বিরাট কাণ্ড ঘটিয়ে শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। লিঙ্গ সাম্যে (Gender Equality)নজির গড়ে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে খুলে দেওয়া হল লিঙ্গ নিরপেক্ষ শৌচালয় (gender neutral toilet)। সোমবার ইংরেজি বিভাগে এবং মঙ্গলবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এই টয়লেট চালু করার পর কাম্পাসের প্রতিটি ভবনেই একটি করে লিঙ্গ নিরপেক্ষ শৌচালয় গড়ে তোলা হবে বলে জানাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ।

সব জায়গাতেই পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা থাকে বটে কিন্তু রূপান্তরকামীরা কী করবেন? মূলত তাঁদের স্বার্থেই দীর্ঘদিন ধরে লিঙ্গ নিরপেক্ষ শৌচালয়ের দাবি জানিয়ে আসছিল যাদবপুরের পড়ুয়াদের একটা বড় অংশ। এবার সাড়া মিলল কর্তৃপক্ষের তরফে। পড়ুয়া ও গবেষকদের জন্য চালু এই শৌচালয়ের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে ইংরেজি বিভাগের প্রধান মনোজিৎ মণ্ডলের কথায়। তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ে এমন অনেক অধ্যাপক – গবেষক আছেন যাঁরা নিজেদের পুরুষ বা মহিলা বলে মনে করেন না। তাঁদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সিনেমা হল, রেস্তোরাঁ, শপিং মল-সহ বিভিন্ন জায়গায় লিঙ্গ-নিরপেক্ষ শৌচালয়ের দাবি উঠছে। কিন্তু এই কাজ বাস্তবে করে দেখাল । কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU)কলেজ স্ট্রিট ক্যাম্পাসেও একটি লিঙ্গ নিরপেক্ষ শৌচালয় তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আশিস চট্টোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় যা করে দেখাল তা আগামিতে সকলকে পথ দেখাবে বলে মনে করছেন পড়ুয়ারা।

 

Related articles

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...

আবহাওয়ার তারতম্যে শহরে কাশি-জ্বরের প্রকোপ, কী জানাচ্ছেন চিকিৎসকরা

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শহরে কাশি, সর্দি ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, দিন ও রাতের তাপমাত্রার বড়...