Thursday, May 7, 2026

তৃণমূলের নবজোয়ারে আজ ২০কিলোমিটার পায়ে হেঁটে নন্দীগ্রামে অভিষেক

Date:

Share post:

শিয়রে পঞ্চায়েত। নির্বাচন। কাকে প্রার্থী চান সাধারণ মানুষ? এবার কোনও দাদা-দিদি ধরে ঘাসফুল প্রতীকে প্রার্থী হওয়া যাবে না, মানুষ তাঁদের প্রার্থী নিজেরাই নির্বাচিত করবে। সেই প্রার্থীকে ত্রিস্তর পঞ্চায়েতে টিকিট দেবে তৃণমূল। আর সবাইকে একজোট হয়ে দলের প্রার্থীকে জেতাতে হবে। গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে শুরু হওয়া দু’মাসব্যাপী জনসংযোগ যাত্রায় ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নজরে নন্দীগ্রাম।

আরও পড়ুন:কুস্তিগিরদের অভি*যোগকে পাত্তা না দিয়ে পাল্টা হু*মকি ব্রিজভূষণের

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে নন্দীগ্রাম যাচ্ছেনঅভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর দু’টোয় চন্ডিপুর ক্রিকেট গ্রাউন্ডের অস্থায়ী ক্যাম্প থেকে ২০ কিমি পথ হেঁটে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে শেষ হবে পৌঁছবেন অভিষেক। সঙ্গে তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। পা মেলাবেন সাধারণ মানুষও। নন্দীগ্রামে শহিদ পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক।
দু’কিলোমিটার অন্তর অন্তর অভিষেক পদযাত্রার মধ্যে জনসংযোগ সারবেন। ধর্মীয় স্থান পরিদর্শন, স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা, চা খাওয়ার পর্ব সবটাই থাকছে এই পদযাত্রার মধ্যে। আজ, নবজোয়ার কর্মসূচির ৩৬ তম দিন, তবে এই প্রথম সুদীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করবেন অভিষেক। যা রাজনীতিভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বাম জমানার শেষের দিকে হোক কিংবা তৃণমূলের শাসনকাল, নন্দীগ্রাম শেষ দেড়দশকে বঙ্গ রাজনীতির সবচেয়ে আলোচিত একটি নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ও বর্ণময় রাজনৈতিক কেরিয়ারে অনেকটাই জুড়ে রয়েছে এই নন্দীগ্রাম। বাম জমানায় নন্দীগ্রাম জমি আন্দোলন তৃণমূল নেত্রীর রাজনৈতিক জীবনে একটি মাইলস্টোন। মনে করা হয়, ৩৪ বছরের বাম অপশাসনের শেষের শুরু হয়েছিল এই নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম জমি আন্দোলনের জন্যই রাজ্যে রাজনৈতিক পালাবদল সম্ভব হয়েছিল। সেই নন্দীগ্রামেই এবার পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...