Saturday, March 14, 2026

বালি খাদানে তোলাবাজি, আগ্নেয়াস্ত্র নিয়ে লুট! গ্রেফতার বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ যুবনেতা

Date:

Share post:

ফের তোলাবাজির অভিযোগ বিজেপির এক যুবনেতার বিরুদ্ধে। যিনি আবার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী পতিদারের ঘনিষ্ঠ ও তাঁর অফিসের কর্মী। শুধু তাই নয়, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুবমোর্চার সম্পাদকও। বালিখাদানে অস্ত্র নিয়ে তোলাবাজি ও অফিসে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগে বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ ওই যুবনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বিকাশ ঘড়ুই। তার বাড়ি বাঁকুড়ার ইন্দাসের মঙ্গলপুর এলাকায়।

তোলাবাজির অভিযোগে বিজেপি যুবনেতাকে গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিষ্ণুপুরের এসডিপিও কুতুবুদ্দিন খান বলেন, অস্ত্র নিয়ে বৈধ বালি খাদানে হামলা ও মারধরের অভিযোগে একাধিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে বিজেপির যুবনেতা বিকাশ দলবল নিয়ে একটি খাদানের অফিসে হানা দেন। বিধায়কের নাম করে লক্ষাধিক টাকা দাবি করেন। অন্যথায় বিধায়ককে দিয়ে দিল্লিকে জানিয়ে খাদান বন্ধ করার হুমকি দেওয়া হয়। এরপরও টাকা না দেওয়ায় ম্যানেজারকে মারধর করা হয়। অফিসে ভাঙচুর চালানো হয়। শেষে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ১২ হাজার টাকা লুট করে চম্পট দেয় বলে অভিযোগ।

এরপর খাদান কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ইন্দাস থানার পুলিশ বিকাশকে গ্রেফতার করে। বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে চারদিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন:নবজোয়ার যাত্রায় আজও পূর্ব মেদিনীপুরে অভিষেক


 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...