Tuesday, March 3, 2026

Hooghly: ভোরে ডিমব্যবসায়ীকে গু.লি, এখনও অধরা দু.ষ্কৃতীরা

Date:

Share post:

শুক্রবার ভোরে হুগলির হিন্দমোটরের (Hindmotor, Hooghly) ঘোষপাড়া গঙ্গার ঘাটে এক ডিম ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম রাজীব সরকার (Rajib Sarkar), বয়স ৪০ বছর। অন্যান্য দিনের মতো শুক্রবার ভোরেও হিন্দমোটরে ঘোষপাড়া গঙ্গার ঘাটের কাছে ডিম আনলোডিং করার কাজে রাজীব সরকার নামে ওই ব্যবসায়ী সেখানে পৌঁছতেই বেশ কয়েকজন দুষ্কৃতি তাঁকে ঘিরে ধরে গুলি করেন বলে অভিযোগ। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে উত্তরপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালের এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাস্থলে চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar Police Commissionerate) ডিসি, ও এসিপিসহ উচ্চ পদস্থ কর্তারা উপস্থিত হয়েছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে ডিমের গাড়ি খালি করতে বা গাড়ি আনলোডিং করতে যাওয়ার পথে দুষ্কৃতীদের কাছে বাধা পান রাজীব সরকার । প্রথমে তাঁকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা হয়। এরপর তাঁকে মাটিতে ফেলে গুলি চালানো হয়। অল্পের গা ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। ব্যবসায়ী বলেন “কে বা কারা মেরেছে আমি জানিনা, কারোর সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। দুষ্কৃতীদের মুখ গামছা ঢাকা ছিল, যখন ছুরি মারে আমি মাটিতে পড়ে যাই। এরপর উঠে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে তাদের মুখ দেখতে গেলেই গুলি চালায়।” স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও অধরা দুষ্কৃতীরা।

 

spot_img

Related articles

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...

রঙের উৎসব জাত-ভাষা-ধর্ম দেখে না, দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা অভিষেকের

দোল-হোলি মানেই রঙের উৎসব। আর রং জাতপাত-ধর্ম-ভাষা কোনও কিছুতেই থেমে থাকে না। এই বিশেষ দিনে সকলকে দোল ও...