Tuesday, April 14, 2026

অভিষেকের কাছে অভিযোগ, প্রধানের পদ থেকে ইস্তফা মানসীর

Date:

Share post:

আগেই জানিয়েছিলেন মানুষের পঞ্চায়েত চান তিনি। যাঁর বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ থাকবে, তাঁকে পদে রাখা হবে না। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) এই সতর্কবার্তার পর বেশ কয়েকজন পদ থেকে ইস্তফা দেন। ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে শুক্রবার কোলাঘাট যাওয়ার পথে, অভিষেককে পদুমপুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানান স্থানীয় মহিলারা। তখনই সিদ্ধান্ত হয় তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। রাতেই ইস্তফা দিলেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান মানসী দাস।

নবজোয়ার কর্মসূচিতে এদিন কোলাঘাট যাওয়ার পথে মিরিকপুর, পদুমপুরে স্থানীয় বাসিন্দারা বিশেষ করে মহিলারা রাস্তায় নেমে স্থানীয় পঞ্চায়েত প্রধান মানসী দাসের বিরুদ্ধে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, এলাকায় ঠিকমতো কাজ করেন না মানসী। কাজ না করে টাকা নেওয়ার অভিযোগও তোলেন স্থানীয় বাসিন্দারা। তখনই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন অভিষেক। রাতেই বিডিও-র কাছে ইস্তফা পত্র জমা দেন পদমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স- মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নীতি নিয়েছেন। তার জেরেই দোষ করলে ভয়েই অভিযুক্তরা পালিয়ে যাচ্ছেন বলে মত শাসকদলের।

আরও পড়ুন- বালেশ্বরের ট্রেন দু.র্ঘটনায় নজর রেখেছে প্রশাসন: জানালেন মুখ্যমন্ত্রী, খোলা হল কন্ট্রোল রুম

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...