Saturday, April 4, 2026

Coromandel Express: শতকের ভয়া.বহ রেল বিপ.র্যয়! মৃ.তের সংখ্যা ২৩৩

Date:

Share post:

সারারাত ধরে চলল উদ্ধার কাজ, ভোরেও মৃত্যু মিছিলের সাক্ষী বালেশ্বর (Balasore)। লন্ডভন্ড শালিমার- চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)! ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩, আহত প্রায় ৯০০। প্রতি মিনিটে বদলে যাচ্ছে সংখ্যা। শতকের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয়ের সাক্ষী দেশ।

লাশের স্তূপে বালেশ্বর! ট্রাকে করে একের পর এক মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। লাইনচ্যুত কামরার নীচে এখনও চাপা পড়ে দেহ। সংখ্যাটা কোথায় গিয়ে থামবে তা নিশ্চিত করে বলতে পারছেন না বিপর্যয়ের মোকাবেলা দফতরের কর্মীরা। যদিও শনিবার ভোর পর্যন্ত রেলসূত্রে মৃতের সংখ্যা ৮৮ বলে জানানো হয়েছে। আহত ৬০০ জনেরও বেশি। গতকাল রাত্রেই উদ্ধারকাজে এনডিআরএফ, SDRF, নেমেছে বায়ুসেনাও। গ্যাস কাটার দিয়ে যাত্রীদের বাঁচানোর মরিয়া চেষ্টা চলছে। সূত্রের খবর মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলার বাসিন্দা ছিলেন ট্রেনে। দুর্ঘটনাস্থলে দোলা সেন (Dola Sen), মানস ভুঁইঞা। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের পদস্থ অফিসারেরা,যাচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রীও। তরফ থেকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...