Friday, April 3, 2026

মান্ধাতার আমলের কোচ, অভিশপ্ত করমণ্ডলে ছিল না উন্নত প্রযুক্তির LHB কামরা

Date:

Share post:

ওড়িশার বালাসোরে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে, দুমড়ে, মুচড়ে গিয়েছে করমণ্ডল এক্সপ্রেস। হতাহত সংখ্যা পেরিয়েছে তিনশো। আহত হাজারের বেশি। দুর্ঘটনা বা মৃত্যু নিয়ে রাজনীতি কাম্য নয়, কিন্তু এমন ভয়াবহ ঘটনার দায় কী এড়াতে পারে কেন্দ্রীয় সরকার কিংবা রেলমন্ত্রক? বন্দে ভারতের কৃতিত্ব নিতে বড় বড় বিজ্ঞাপনে যদি প্রধানমন্ত্রী মোদির ছবি, তাহলে করমণ্ডলে দুর্ঘটনার দায়ও বর্তায় তাঁর উপর। এরই মাঝে সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরাগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি মান্ধাতার আমলের।

বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে লিঙ্ক হফম্যান বুশ বা LHB কামরা থাকলে ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা নিশ্চিতভাবে কম হতো। সাধারণ কামরার থেকে LHB কামরা অনেক বেশি উন্নত। LHB কামরার প্রধান বৈশিষ্ট্য , ট্রেন দুর্ঘটনায় পড়লে তা পাল্টি খায় না। দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে সাধারণ কামরা সজোরে ছিটকে পড়ে এবং উল্টে যায়। কিন্তু, জার্মান প্রযুক্তিতে তৈরি LHB কামরার ক্ষেত্রে এই আশঙ্কা নেই বললেই চলে। সঙ্গে থাকে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি নিউম্যাটিক ব্রেক। ট্রেন তীব্র গতিতে দুর্ঘটনাগ্রস্ত হলেও, এর মাধ্যমে আচমকা গতিবেগ কমে যাওয়াকে অনেকটাই সামাল দেওয়া যায়। এই কামরা থাকলে ট্রেন প্রতি ঘণ্টায় অনায়াসে ২০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। যেমন গতি বাড়ে দ্রুত, তেমনই কমতেও পারে।

২০০০ সাল থেকেই এই LHB কামরা ব্যবহার করছে ভারতীয় রেল। প্রথমে শতাব্দী এক্সপ্রেসের জন্য ২৪টি কামরা জার্মানি থেকে আনা হয়। পরবর্তী সময়ে সেই প্রযুক্তির ব্যবহার করে পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ কারখানা এই কামরা তৈরি করছে। শতাব্দী ও রাজধানী এক্সপ্রেস ছাড়াও LHB
কামরা ব্যবহার করা হচ্ছে আরও কিছু সুপারফাস্ট ট্রেনে। আর সেই জায়গা থেকেই প্রশ্ন, করমণ্ডল এক্সপ্রেসের মতো এমন প্রথমসারির দুরপাল্লার ট্রেনে কেন লিঙ্ক হফম্যান বুশ বা LHB কামরা ব্যবহার করা হল না? এর দায় কী রেলমন্ত্রী নেবেন না?

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...