Saturday, June 27, 2026

মোদির ছবি দিয়ে ঢাকঢোল পিটিয়ে “কবচ” বিজ্ঞাপন, করমণ্ডলের রুটে ছিলই না এই সুবিধা!

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল আপ এক্সপ্রেস। এই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা প্রায় তিনশো। আহত হাজারের বেশি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখন উঠে আসেনি। তদন্ত চলছে।

কিন্তু কারণ যাইহোক, দুর্ঘটনা এড়ানোর জন্য “কবচ”র সুবিধা ছিল না এই রুটে। বালেশ্বরের রেলওয়ে মুখপাত্র অমিতাভ শর্মা জানালেন, “দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ প্রতিরোধকারী কবচের সুবিধে এই রুটে উপলব্ধ ছিল না। বর্তমানে এই কবচের সুবিধা শুধুমাত্র হাওড়া – দিল্লি ও দিল্লি – মুম্বই লাইনে উপলব্ধ রয়েছে। সব লাইনে এই কবচের সুবিধে নেই।”

কিন্তু কেন নেই? চলতি বছরের ২৩ মার্চ , রেলমন্ত্রক কবচ নামক দেশীয় স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (ATP) ব্যবস্থা নেওয়ার কথা ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে। এই পদক্ষেপ বড় দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কবচ পরিষেবা থাকলে দুটি ট্রেনের মুখোমুখ সংঘর্ষ যেমন এড়ানো সম্ভব, তেমন পিছন থেকে ধাক্কা লাগলে, তাও সামলে দেওয়া সম্ভব। Signal Passing At Danger (SPAD) এড়াতে সাহায্য করতে পারে এই ব্যবস্থা। ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে ও আপৎকালীন ব্রেক কষতেও সাহায্য করে কবচ পরিষেবা। কিন্তু গুরুত্বপূর্ণ এই রুটে এই পরিষেবা চালুই হয়নি।

প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ATP চালুর বড় বড় বিজ্ঞাপন করা হলেও তা কেন এই গুরুত্বপূর্ণ রুটে ছিল না? এর দায় কার?
বালেশ্বরে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হয়নি। যতদূর আমি জেনেছি। যদি অ্যান্টি কলিশন ডিভাইস বসানো থাকত এটা হত না। এতগুলো প্রাণ চলে গেছে। তাঁদের ফেরানো তো যাবে না।”

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...