Saturday, April 4, 2026

করমণ্ডল দুর্ঘ.টনায় একগুচ্ছ পদক্ষেপ বাংলার মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় (Coromandel Express derailed) বিপর্যস্তদের পাশে সবার আগে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র বাংলার সরকারের তরফ থেকে তড়িঘড়ি একগুচ্ছ পদক্ষেপ করা হয়।বাংলা থেকে ওড়িশায় প্রতিনিধি দল পাঠায় পশ্চিমবঙ্গ সরকার(Government of West Bengal)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে ওড়িশা সরকার (Odisha Government) এবং ভারতীয় রেলের (Indian Railways) সঙ্গে যোগাযোগ করে সারা রাত ধরে প্রতিমুহূর্তের আপডেট নিয়েছেন। আজ আবহাওয়া অনুকূল থাকলে হেলিকপ্টারে ঘটনাস্থলে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেই মনে করা হচ্ছে।

পানপানা-বাহানগা স্টেশনের মাঝে শুক্রবার সন্ধ্যায় লাইনচ্যুত শালিমার- চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস! এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩। কোনওমতে রক্ষা পেয়েছে ৩ বগি! হাওড়া থেকে বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন, বিপাকে যাত্রীরা। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। বালেশ্বরে রাজ্যের প্রতিনিধি দল। গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রিবাহী শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের। আমাদের কয়েক জন মানুষ গুরুতর জখম হয়েছেন। আমরা আমাদের রাজ্যের যাত্রীদের জন্য ওড়িশা সরকার এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।’ মুখ্যমন্ত্রী টুইটেই জানিয়ে ছিলেন যে ওড়িশা সরকার এবং রেলওয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ঘটনাস্থলে ৫-৬ সদস্যের একটি দল পাঠানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত ভাবে এই বিষয়ে যোগাযোগ রাখছেন। কীভাবে এই দুর্ঘটনা তা নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন বিরোধীরা। একই স্টেশনে বেলাইন ৩ ট্রেন, দশকের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...