Saturday, April 4, 2026

দ্রুত পৌঁছতে ১০০ ডায়ালে যুক্ত হল মোটরবাইক বাহিনী

Date:

Share post:

আপৎকালীন পরিস্থিতিতে আরও দ্রুত ঝাঁপিয়ে পড়তে এ বার ১০০ ডায়ালের সঙ্গে মোটরবাইক বাহিনীকে যুক্ত করল লালবাজার। প্রথম পর্যায়ে শুক্রবার ৩০ টি মোটরবাইক চালু হল।উদ্বোধন করলেন নগরপাল বিনীত গোয়েল।

কলকাতা পুলিশ জানিয়েছে,ধীরে ধীরে শহরের প্রতিটি থানা এলাকায় এমন বাইক থাকবে। তাতে চেপেই ১০০ ডায়ালে সাহায্যপ্রার্থীর কাছে দ্রুত পৌঁছে যাবে পুলিশ। লালবাজারের এক কর্তা জানান, এরপর আরও ৪২ টি মোটরবাইক যুক্ত করা হবে।

যে সমস্ত জায়গায় পুলিশ বুথ বা কিয়স্ক রয়েছে, সেখানেই ওই ‘পিসিআর মোটরবাইক’ বাহিনীকে রাখা হবে বলে ঠিক হয়েছে। প্রতিটি বাইকে দু’জন করে পুলিশকর্মী থাকবেন। তাঁদের কাছে ট্যাব বা মোবাইল ফোন থাকবে। লালবাজার সূত্রের খবর, বর্তমানে ১০০ ডায়ালে ফোন করে কেউ সাহায্য চাইলে ব্যবস্থা নেওয়ার জন্য শহরের বিভিন্ন জায়গায় ৫৮টি পিসিআর ভ্যান (টহলদারি ভ্যান) রয়েছে। প্রয়োজন পড়লে হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডকে পাঠানো হয় ঘটনাস্থলে।‌ এ ছাড়া, প্রতিটি ট্র্যাফিক গার্ডকে একটি করে ট্যাব দেওয়া হয়েছে। ১০০ ডায়ালের বিষয়ে কোনও তথ্য ওই ট্যাবে এসে পৌঁছলেই তা ট্র্যাফিক গার্ডের তরফে কর্তব্যরত সার্জেন্টের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

লালবাজার সূত্রে জানানো হয়েছে, বর্তমানে লালবাজারের ১০০ ডায়ালে প্রতিদিন গড়ে দু’হাজার মতো ফোন আসে। যার মধ্যে দুশোর বেশি ফোনের ক্ষেত্রে ঘটনাস্থলে যেতে হয়। তার জন্য বর্তমানে সময় লাগে আট থেকে দশ মিনিট। কলকাতা পুলিশের কর্তারা এই ‘রেসপন্স টাইম’ কমাতে চাইছে‌ন। সেই জন্যই মোটরবাইক বাহিনীকে নামানো হচ্ছে, যাতে শহরের অলিগলি, যেখানে গাড়ি চালাতে অসুবিধা হয়, সেখানেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতে পারে পুলিশ। সেই সঙ্গে বাইকে গেলে যানজটেও বেশি ক্ষণ আটকে থাকতে হয় না। এক পুলিশ আধিকারিক জানান, কলকাতার নগরপাল চাইছেন, এই ‘রেসপন্স টাইম’ কমিয়ে তিন থেকে চার মিনিট করতে।

আরও পড়ুন- স.ঙ্কটজনক ‘শকুনি মামা’! গুরুতর অ.সুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা গুফি পেন্টাল

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...