Wednesday, June 24, 2026

ওড়িশার চিকিৎসক বলছেন মৃ.তের সংখ্যা পেরবে ২০০!

Date:

Share post:

ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনায় মৃত্যু কত? উদ্ধারকারী দল বলছে, সংখ্যা শতাধিক। ইতিমধ্যে রাত ১টা পর্যন্ত ট্রেনের কামরা কেটে উদ্ধার করা হয়েছে ৭৮টি দেহ। গুরুতর আহত যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার সংখ্যাও প্রায় ২৫০-৩০০ জন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়বে।

এর মাঝে ওড়িশা সরকারের অর্থোপেডিক ডিপার্টমেন্টের এক চিকিৎসক জানাচ্ছেন, তিনি প্রাথমিক চিকিৎসা করে আহতদের হাসপাতালে পাঠাচ্ছিলেন। তাঁর দাবি, মৃতের সংখ্যা ২০০ পেরবে। পরে তা ৩০০ তে পৌঁছলেও অবাক হওয়ার থাকবে না। ফলে ভয়াবহ দুর্ঘটনা। সাম্প্রতিক অতীতে, বিগত ১০ বছরে এমন দুর্ঘটনা ঘটেনি। প্রায় গোটা দশেক কামরা দুমরে-মুচড়ে গিয়েছে। রাতে রেলের উদ্ধারকারী দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। বাংলা থেকে ১৮টি ট্রমা অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। মানস ভুঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল গিয়েছে। মৃতদেহ ঘটনাস্থলের পাশে রাত অবধি রাখা হয়েছে। পরিচয় পেলে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বেশ কিছু কামরায় গভীর রাত অবধি অনেকে আটকে রয়েছেন। তাদের জীবন্ত বের করে আনাই বড় চ্যালেঞ্জ। করমণ্ডল ও বেঙ্গালুরু এক্সপ্রেসে অসংরক্ষিত কামরায় প্রায় ২৫০০ যাত্রী ছিলেন। ফলে মৃতের কোথায় পৌঁছবে কেউ জানেন না।

আরও পড়ুন- দ্রুত পৌঁছতে ১০০ ডায়ালে যুক্ত হল মোটরবাইক বাহিনী

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...