Friday, April 3, 2026

বালেশ্বরে ভ*য়াবহ ট্রেন দু*র্ঘটনায় শো*কস্তব্ধ ক্রীড়াবিদরা, শো*ক প্রকাশ বিরাট-শ্রেয়স-সেহবাগ-বিন্দ্রাদের

Date:

Share post:

শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বরে ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ‍্যা। এই দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। আর এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, ইগর স্টিমাচ, বীরেন্দ্র সেহবাগ থেকে শুরু করে অভিনব বিন্দ্রারা।

এই ঘটনার পর নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি লেখেন, “ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি শোকস্তব্ধ। প্রয়াতদের প্রতি আমি আমার শ্রদ্ধার্ঘ্য জানাই এবং আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করি।”

ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ লেখেন,” খুবই হতাশজনক ঘটনা। যা শুনে খারাপ লাগছে। প্রয়াতদের প্রতি আমি আমার শ্রদ্ধার্ঘ্য জানাই। যারা আহত তাদের দ্রুত সুস্থতার কামনা করি।”

অলিম্পিক্সে স্বর্ণপদকজয়ী শুটার অভিনব বিন্দ্রা লেখেন,”ওড়িশার ট্রেন দুর্ঘটনার খবর শুনে আমার হৃদয় ভেঙে গিয়েছে। এই ঘটনায় যারা ভুক্তভোগী তাদের সকলের মঙ্গলের জন্য আমি প্রার্থনা করছি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে যান।”

এদিকে ওড়িশার ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রস্তুতি সারছে ভারতীয় ফুটবল দল। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন হেড কোচ ইগর স্টিম্যাচ। ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন,”গতকালের ট্রেন দুর্ঘটনার কথা জানতে পেরে, এদিন ওড়িশায় খুব একটা ভালো সকাল হল না আমাদের। জানতে পারলাম কত মানুষ নিজেদের প্রাণ হারিয়েছেন।”

ভারতের আরেক ক্রিকেটার শ্রেয়স আইয়র টুইট করে লেখেন,” ভীষণ অবাক করা ঘটনা। যারা আহত তাদের দ্রুত সুস্থতার কামনা করি।”

আরও পড়ুন:আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে কপিল দেব-গাভাস্কর থাকলেও নেই বিনি, সমর্থনে করেননি কোন সই

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...